চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিল জার্সিতে ফিরলেন ভিনিসিয়াস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিল জার্সিতে ভিনিসিয়াসের উদ্দীপনাময় মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বকাপের হতাশা ভুলে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে প্রথম দুই ম্যাচে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পরের দুই ম্যাচ খেলতে আগামী মাসে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে দুই ম্যাচ সামনে রেখে আগেভাগেই দল দিলেন সেলেসাওদের ভারপ্রাপ্ত কোচ ফের্নান্দো দিনিজ।

দিনিজের দলে অবশ্য নেই বড় কোনো চমক। চোট কাটিয়ে ফিরেছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম দুম্যাচের দলে শুরুতে ছিলেন ২৩ বর্ষী ফরোয়ার্ড। চোটের কারণে ছিটকে যান। সেসময় ভিনির পরিবর্তে নেয়া হয়েছিল রাফিনহাকে। ভিনিসিয়াস ফিরলেও জায়গা হারাতে হয়নি ২৬ বর্ষী বার্সেলোনা তারকাকে।

সাবেক প্রেমিকাকে নির্যাতনের অভিযোগে বলিভিয়া ও পেরুর বিপক্ষে আগের দুই ম্যাচের দল থেকে বাদ পড়েছিলেন অ্যান্টনি। এবারও জায়গা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ডের। পরিবর্তে ডাকা হয়েছে আর্সেনাল স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসাসকে।

Banglabid

পিএসজি ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে ছন্দে না থাকলেও জাতীয় দল জার্সিতে আগের দুম্যাচে আলো ছড়িয়েছেন নেইমার। ৩১ বর্ষী নেইমারের সঙ্গে বাছাইয়ের দলে আছেন রদ্রিগো ও ম্যাথিউস কুনহা।

আগামী মাসের ১৩ ও ১৮ তারিখে ঘরের মাঠে ভেনেজুয়েলাকে আতিথ্য দেবে ব্রাজিল। পরের ম্যাচটি খেলতে নেইমাররা যাবেন উরুগুয়েতে।

ব্রাজিল স্কোয়াড

Reneta

গোলরক্ষক: এডেরসন, অ্যালিসন ও লুকাস পেরি।

ডিফেন্ডার: দানিলো, রেনান লোদি, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, মার্কুইনহোস, নিনো, ভ্যান্ডারসন ও কাইও হেনরিক।

মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারেস, কাসেমিরো, জোলিন্টন, রাফায়েল ভেইগা ও গেরসন।

ফরোয়ার্ড: গ্যাব্রিয়েল জেসাস, ম্যাথিউস কুনহা, নেইমার, রিচার্লিসন, রাফিনহা, রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপ বাছাইনেইমারব্রাজিলভিনিসিয়াসভেনেজুয়েলারাফিনহা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের বিভিন্ন এলাকায় আরও তিনদিন ভারী বৃষ্টির সম্ভাবনা

পরবর্তী

ক্ষতিগ্রস্ত হিমাচলের পাশে আমির খান

পরবর্তী
Amir Khan at an event, smiling with a mustache and glasses. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষতিগ্রস্ত হিমাচলের পাশে আমির খান

লক্ষ্মীপুরে পালেরহাট আইডিয়াল একাডেমিতে সন্ত্রাসীদের ভাঙচুরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরে পালেরহাট আইডিয়াল একাডেমিতে সন্ত্রাসীদের ভাঙচুর

সর্বশেষ

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT