বিনোদন

৩০০ কোটি আয় করেও হিটের তকমা পেল না ‘ব্রহ্মাস্ত্র’!

একজন তরুণ ও একজন তরুণী হাসিমুখে একসাথে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুজন তরুণ হাসিমুখে একসাথে হাঁটছেন, পটভূমিতে রঙিন দেওয়াল ও ছবি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুক্তির সাত দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ৩০০ কোটি রুপি আয় করেছে অয়ন মুখার্জি পরিচালিত ও রণবীর-আলিয়া জুটি অভিনীত প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র’। শুক্রবার টুইটের মাধ্যমে এমনটাই জানিয়েছেন ছবিটির প্রযোজক করন জোহর।

জানা গেছে, গত সাত দিনে শুধু হিন্দি বক্স অফিস থেকে ১৪৬.৫০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। পাশাপাশি দক্ষিণের বক্স অফিস মিলিয়ে সিনেমাটির গ্রস আয় ২০৪.১৫ কোটি রুপি।

একই সাথে ৯/১১ হামলার বর্ষপূর্তির জেরে গত সপ্তাহে মুক্তি পায়নি কোনো বিগ বাজেটের হলিউড ছবিও। যার ফলেই সুযোগ লুফে নিয়েছে ‘ব্রহ্মাস্ত্র’!

তবে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার ৪০০ কোটি রুপি বাজেট ও প্রচারণার মিলিয়ে সিনেমাটির খরচ দাঁড়িয়েছে প্রায় ৬০০ কোটি রুপি। যা কিনা বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হিসেবে বিবেচিত।

তাইতো মুক্তির মাত্র সাত দিনে বক্স অফিসে ৩০০ কোটির ক্লাবে নাম লিখিয়েও ব্লকবাস্টার হিটের তকমা মিললো না সিনেমাটির।

এদিকে মুক্তির প্রথম তিন দিনে ‘ব্রহ্মাস্ত্র’র আয় উর্দ্ধগামী থাকলেও চতুর্থ দিন থেকে আয় কিছুটা কমতে শুরু করে। সেদিক থেকে ব্যয়বহুল এই সিনেমাটি বাজেটের টাকা তুলে আনতে পারবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা।

বিষয়:করন যোহর বক্স অফিস বলিউড ব্রহ্মাস্ত্র সিনেমা হলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…