জনপদ

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়, কালোনী ও উপবন ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

বিজয়, মানববন্ধন ও ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়, কালোনী ও উপবন ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্রাহ্মবাড়িয়া রেলস্টেশনে বিজয়, কালোনী ও উপবন ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছে ব্রাহ্মবাড়িয়া জেলা নাগরিক ফোরাম।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত অনুষ্ঠানে জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য্যরে সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন, নব নির্বাচিত সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক আ.ফ.ম কাউসার এমরান, বীর মুক্তিযোদ্ধ আবু হুরায়রাহ প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, সরকার প্রতিবছর ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে বিপুল পরিমান রাজস্ব পেয়ে থাকে। অথচ এ স্টেশনের সেবার মান সন্তোষজনক নয়।

স্টেশনে টিকিট কালোবাজারি বন্ধসহ বিজয়, কালোনী ও উপবন ট্রেনের যাত্রা বিরতির জোর দাবি জানান বক্তারা।

বিষয়:ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন মানববন্ধন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…