চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন ব্যারিস্টার রুমিন ফারহানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২০ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার দুপুরে সরাইল উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রুমিন ফারহানা বলেন, আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে। তার ভাষ্য, ১৯৭৩ সালে তার বাবা আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন। সেই স্মৃতি টেনে তিনি বলেন, ‘২০২৬ সালে এসে আমাকে ধানের শীষের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্রভাবে লড়াই করতে হচ্ছে। আল্লাহ কী পরিকল্পনা রাখেন, সেটাই দেখার বিষয়।’

দলের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, বড় দল হিসেবে বিএনপির ব্যস্ততা অনেক। ৩০০ আসনের প্রার্থী, জোটের আলোচনা- সব মিলিয়ে এখন দলের ওপর চাপ রয়েছে। নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, তাকে মানুষের প্রার্থী হিসেবেই নির্বাচনে জয়ী হতে হবে।

Banglabid

এ সময় তার সঙ্গে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে আসনটি বিএনপি তাদের জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দেওয়ায় দলটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব বিএনপির সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জেলা আমির মো. মোবারক হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশুগঞ্জজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জাতীয় সংসদ নির্বাচনজামায়াতে ইসলামজামিয়তে উলামায়ে ইসলামধানের শীষবিএনপিবিজয়নগরব্যারিস্টার রুমিন ফারহানাব্রাহ্মণবাড়িয়া-২মনোনয়নপত্রসরাইলস্বতন্ত্র প্রার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাবিতে আওয়ামী লীগকে ঘিরে গোপন তৎপরতায় ৫৮ শিক্ষক শনাক্ত

আগস্ট ১৩, ২০২৬

সরকারের অব্যবস্থাপনা ও অদূরদর্শিতার কারণে গ্যাস–বিদ্যুতের সংকট চরমে: জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
ধর্ষণ

প্রতিবেশী চাচা কর্তৃক ৭ বছরের শিশু ধর্ষিত, হাসপাতালে ভর্তি

আগস্ট ১৩, ২০২৬

তরুণদের সুযোগ না দেয়ায় নির্বাচকদের কাঠগড়ায় তুললেন পন্টিং

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT