অ্যাঞ্জেলিনা জোলির বিরুদ্ধে মামলায় ‘কারসাজি’র অভিযোগ তুললেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। তার দাবী, সন্তানদের জিম্মার জন্য ‘পিক ল’-এর আপিল করে মামলার মোড় নিজের পক্ষে ঘুরিয়েছেন জোলি।
অ্যাঞ্জেলিনা জোলি আদালতে শিশুদের সাক্ষ্য দেয়া থেকে বিরত রাখার জন্য ‘পিক ল’-এর দ্বারস্থ হয়েছেন। তার নিজের অভিজ্ঞতা সন্তানরা তুলে ধরতে পারবে না, এই ‘অজুহাত’ দেখিয়ে জোলি মামলায় ‘কারসাজি’ করেছেন বলে দাবী করছেন ব্র্যাড পিট।
শুধু তাই নয়, গণমাধ্যম এবং জনগণকেও ‘কৌশল খাটিয়ে’ জোলি ‘ম্যানিপুলেট’ করছেন বলে দাবী করেছেন ব্র্যাড পিট। অভিনেতার আইনজীবীরা জোলির এমন সিদ্ধান্তে দুশ্চিন্তায় পড়েছেন।
তবে জোলি বিশ্বাস করেন বিচারকরা সঠিক বিচার করবেন এবং সন্তানদের তার জিম্মাতেই দেবেন। সন্তানদের আপত্তিকর পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য ‘পিক ল’-এর জন্য আপিল করেছেন তিনি। এই আইনে বিচারক এবং আদালতের কর্মীদের জন্য গার্হস্থ্য সহিংসতা বিষয়ে প্রশিক্ষণ বাধ্যতামূলক।
অপ্রাপ্তবয়স্ক সন্তান শিলোহ (১৭), নক্স (১৪) ও ভিভিয়েন (১৪) এর জিম্মা ব্র্যাড পিট নয় অ্যাঞ্জেলিনা জোলিই পাচ্ছে বলে মনে করা হচ্ছে। এ নিয়ে তাদের মধ্যে সাত বছরের আইনি লড়াই চলছে।
জোলি অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের প্রাইমারি কাস্টডি থাকতে চান। তবে সন্তানদের সঙ্গে দেখা করার অধিকার থাকবে পিটের।
জোলি ও পিট হলিউডের সবচেয়ে প্রভাবশালী তারকা দম্পতি ছিলেন। এই জুটি ‘ব্র্যাঞ্জেলিনা’ নামেও পরিচিত। ২০০৬ সালের জানুয়ারি মাসে তাদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন এই জুটি। এপ্রিল ২০১২ সালে দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু শেষ পর্যন্ত ২০১৬ সালে তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
সূত্র: পিংকভিলা








