চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল কুইজের মাধ্যমে মহান শহীদ দিবস পালন করলো ব্র্যাক ইউনিভার্সিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২৪
শিক্ষা
A A
ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মহান শহীদ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচারে ডিজিটাল কুইজ প্রতিযোগিতার মাধ্যমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো ব্র্যাক ইউনিভার্সিটি।

বাংলা ভাষার অধিকার আদায়ে ভাষা আন্দোলনে জীবন উৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করতে “বাংলা আমার অহংকার” ডিজিটাল কুইজ প্রতিযোগিতার আয়োজন করে ব্র্যাক ইউনিভার্সিটি। অনলাইনে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যেখানে কয়েক হাজার শিক্ষক-শিক্ষার্থী-স্টাফ অংশগ্রহণ করেন। আজ রোববার ২৫ ফেব্রুয়ারি এই কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সবাই যেন বাংলা ভাষা, সাহিত্য, ইতিহাস ও সংস্কৃতিকে আরও ভালোভাবে বুঝতে পারে এবং শ্রদ্ধা জানাতে পারে সেই লক্ষ্যেই এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিল ব্র্যাক ইউনিভার্সিটি। কুইজে অংশগ্রহণকারীদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং চিত্তাকর্ষক বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আত্মপরিচয় এবং ঐতিহ্যের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করা হয় যা তাদের ভাষাগত শেকড়ের সাথে সংযুক্ত হতে সহায়তা করেছে।

Banglabid

এই কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ব্র্যাক বিজনেস স্কুলের মেজবাউল ইসলাম বিশাল, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর এমডি রিকুম হোসেন, শামিউর রহমান, মনীষা ভৌমিক, অর্ঘ্য প্রতিম অঙ্গন এবং আসিফ ইকবাল খান নুহাশ। শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে পুরস্কার জিতেছেন কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর প্রভাষক মির্জা মোহাম্মদ তাউসিফ শরীফ স্নিগ্ধ এবং অফিস অফ প্রক্টর এর জুনিয়র প্রক্টর মোহাম্মদ খালিদ আমিরুল ইসলাম।

কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের অভিনন্দন জানান ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর সৈয়দ মাহফুজুল আজিজ। তিনি তার বক্তব্যে বাংলা ভাষার প্রতি যত্নশীল হতে এবং আমাদের মাতৃভাষাকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “একজন বাংলাদেশি হিসেবে বাংলা ভাষা আমাদের পরিচয় এবং ঐতিহ্যের মূল স্তম্ভ। আমাদের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানাতে হবে এবং আমাদের ভাষার যে সমৃদ্ধ ঐতিহ্য আছে সেটাকে ধরে রাখতে হবে। আমি বিশ্বাস করি, ‘বাংলা আমার অহংকার’ কুইজ প্রতিযোগিতা বাংলা ভাষার সেই সৌন্দর্য্য ও বৈচিত্র্যকে উদযাপনের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।”

কুইজ প্রতিযোগিতা ছাড়াও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপদযাপন করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। এসব আয়োজনের মধ্যে ছিল বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংগ্রহণে কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশনা, নৃত্য প্রদর্শন এর সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। একুশে ফেব্রুয়ারির সকালে বিশ্ববিদ্যালয়ে একটি প্রভাতফেরির আয়োজন করা হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৫২ সালের বাংলা ভাষার অধিকার আদায়ে ভাষা আন্দোলনে জীবন উৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

Reneta

ব্র্যাক ইউনিভার্সিটি ভাষাগত বৈচিত্র্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। “বাংলা আমার অহংকার” ডিজিটাল কুইজ প্রতিযোগিতার মতো ইভেন্টগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবার বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনিভার্সিটিডিজিটাল কুইজব্র্যাকব্র‌্যাক ইউনিভার্সিটিমহান শহিদ দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT