চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের প্রথম ডিজিটাল এসএমই লোন প্রদান করবে ব্র্যাক ব্যাংক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৭ পূর্বাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২৩
অর্থনীতি
A A

দেশের শীর্ষস্থানীয় অনলাইন পেমেন্ট গেটওয়ে এবং ফিনটেক কোম্পানি আমারপে-এর হাজার হাজার মার্চেন্টদের দেশের প্রথম ডিজিটাল এসএমই লোন সুবিধা প্রদান করতে আমারপে-এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। আমারপে দেশের এসএমই এবং বড় বড় এন্টারপ্রাইজগুলোকে পেমেন্ট গেটওয়ে সল্যুশনস প্রদান করে থাকে।

এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক সারাদেশে আমারপে’র ক্ষুদ্র মার্চেন্টদের দেশের প্রথম ডিজিটাল এসএমই লোন ‘সাফল্য’ এবং ডিজিটাল মাইক্রো লোন ‘জীবিকা’ ঋণসুবিধা প্রদান করবে। এই ডিজিটাল লোনের আওতায় উদ্যোক্তারা কোন প্রকার কাগজ সংক্রান্ত ঝামেলা ছাড়াই প্রতিদিন ২৪ ঘণ্টা তাৎক্ষনিক ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন। এই পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্য হলো, ব্র্যাক ব্যাংকের বিস্তৃত এসএমই নেটওয়ার্কের সাহায্যে সারাদেশের তৃণমূল পর্যায়ে ই-কমার্স এবং উদীয়মান ব্যবসায়িক ক্ষেত্রে জড়িত ক্রমবর্ধমান ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রয়োজন পূরণ করা।

এই বিষয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, ব্র্যাক ব্যাংক সবসময়ই এসএমই অর্থায়নের ওপর বিশেষ জোর দিয়ে আসছে। এই ডিজিটাল লোন-সুবিধা দেশের ব্যাংকিং সেবার বাইরে থাকা ক্ষুদ্র ও ছোট উদ্যোক্তাদের ফরমাল ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনার মাধ্যমে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখছে। এই চুক্তি তৃণমূল উদ্যোক্তাদের ডিজিটাল টুল ব্যবহার করে সহজে ঋণপ্রাপ্তির সুযোগ প্রদানের মাধ্যমে তাদের পণ্যের বাজার সৃষ্টির পাশাপাশি তাদের ব্যবসাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। এভাবে এসএমই গ্রাহকদের আরও বেশি সুযোগ-সুবিধা প্রদান করতে আমরা বিভিন্ন প্রকার ডিজিটাল সল্যুশনসের বাস্তবায়ন অব্যাহত রাখব।

গত ২১ নভেম্বর ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে সৈয়দ আব্দুল মোমেন এবং আমারপে-এর ম্যানেজিং ডিরেক্টর ইশতিয়াক সারোয়ার এই চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক এবং আমারপে-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএমইএসএমই লোনডিজিটাল এসএমই লোনব্র্যাকব্র্যাক ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

আইসিটি সেক্টর: উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিলের প্রস্তাব

জুন ১১, ২০২৬

জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজি শিল্পে শুল্ক রেয়াত বহাল, ২০২৭ সালের জুন পর্যন্ত রেয়াত সুবিধা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সিমেন্ট উৎপাদন ব্যয় কমাতে আমদানি শুল্ক কমানোর প্রস্তাব

জুন ১১, ২০২৬

৪১ ওভারে ১৯২ করলেই সিরিজ জিতবে বাংলাদেশ

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT