দেশের বিনোদনের স্মার্ট দুনিয়ার সবচেয়ে বড় ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনের সাথে ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপের চুক্তি সাক্ষরিত হয়েছে। চুক্তির মাধ্যমে ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপের গ্রাহকরা আস্থা লাইফ স্টাইলে গিয়ে ফ্রি সাবস্ক্রাইব করে আইস্ক্রিন দেখতে পারবেন।
বৃহস্পতিবার ৬ জুলাই চ্যানেল আই কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মোহাম্মদ মাহীয়ুল ইসলাম এবং আইস্ক্রিনের প্রকল্প পরিচালক রিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন।







