চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষি ও সামাজিক কার্যক্রমে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৩ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০২৬
কর্পোরেট নিউজ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কৃষিখাতসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম জোরদারে নিজস্ব তহবিল থেকে ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে ব্র্যাক। আগামী তিন মাসে এই কর্মসূচির আওতায় সারা দেশে ১ লাখ ৩ হাজার কৃষক ও কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ, কৃষি উপকরণ ও আধুনিক প্রযুক্তি সহায়তা পাবেন।

রোববার ১৯ এপ্রিল সংস্থাটি জানিয়েছে, খাদ্য মূল্যস্ফীতি ও কৃষি উপকরণের ক্রমবর্ধমান খরচের চাপে দেশের ক্ষুদ্র কৃষকরা যখন কঠিন বাস্তবতার মুখোমুখি, ঠিক সেই সময়ে বিশেষ কর্মসূচির মাধ্যমে তাদের পাশে দাড়াচ্ছে ব্র্যাক। এই কর্মসূচির আওতায় কৃষিখাতে ৩২ কোটি ৮৫ লাখ টাকা সহায়তা প্রদান করা হবে।

কৃষকদের জীবিকা সম্পদের জন্য ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচিসহ অন্যান্য কর্মসূচির পক্ষ থেকে বিতরণ করা হবে ৫০ লাখ মাছের পোনা, ১ লাখ হাঁসের ছানা, ১ লাখ মুরগির বাচ্চা ও ১ লাখ গাছের চারা। পাশাপাশি ২০ হাজার গবাদিপশুকে দেওয়া হবে বিনামূল্যে টিকা দেওয়া হবে। পরিবেশবান্ধব কৃষি চর্চা প্রসারে ১ হাজার ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা হবে। পাশাপাশি ৫০টি আলু ও ৫০টি পেঁয়াজ সংরক্ষণাগার নির্মাণ করা হবে, যা কৃষিপণ্যের সংরক্ষণে সহায়ক হবে। কৃষি যান্ত্রিকীকরণে সহায়তা হিসেবে ২০টি মাড়াই যন্ত্র ও ১০০টি পাওয়ার টিলার বিতরণ করা হবে। এছাড়া পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তির ৫ হাজার ইউনিট সরবরাহ করা হবে, যা প্রচলিত পদ্ধতির তুলনায় প্রায় ৩০ শতাংশ পানি সাশ্রয় করতে সক্ষম। কৃষকদের দক্ষতা উন্নয়নে ব্র্যাক বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে। জমির উর্বরতা সংরক্ষণ, স্বল্প খরচে কীটনাশক ব্যবহার, গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিস, জৈব বালাইনাশক এবং উন্নত জাতের ধান উৎপাদনের চ্যালেঞ্জ মোকাবিলাসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

Banglabid

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নেও গুরুত্ব দেওয়া হয়েছে এই কর্মসূচিতে। ‘স্বপ্নসারথি’ উদ্যোগের আওতায় হাঁস-মুরগি পালন, সেলাই ও স্বাস্থ্যসেবিকা প্রশিক্ষণের মাধ্যমে ৭ হাজার ৮১০ জন তরুণীকে আয়ের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি ৫ হাজার ২৪০ জন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা দেওয়া হবে এবং হাওরের চারটি স্কুলে ল্যাবরুম স্থাপন করা হবে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক অরিঞ্জয় ধর বলেন, “শুধু ঋণ নয়, সরাসরি উৎপাদন সক্ষমতায় বিনিয়োগের মাধ্যমে কৃষকদের টেকসই অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করাই এই কর্মসূচির লক্ষ্য।”

উল্লেখ্য, কৃষিখাতে বীজ ও চারা বিতরণ, জলবায়ু সহনশীল চাষাবাদ, গবাদিপশু উন্নয়ন, ভাসমান সবজি চাষ, মাশরুম উৎপাদন, মৌমাছি পালন ও মধু উৎপাদনসহ নানা কার্যক্রমে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে ব্র্যাক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘোষণানারীর অর্থনৈতিক ক্ষমতায়নব্র্যাকব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচি
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT