অস্বচ্ছল মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে ব্র্যাক ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি সই

ব্র্যাক ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ
স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত অস্বচ্ছল মানুষের স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনতে চুক্তি সই করেছে ব্র্যাক ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (সিএলআইসিএল)।
গত রোববার ১৭ ডিসেম্বর মহাখালীর ব্র্যাক সেন্টারে ব্র্যাক ও সিএলআইসিএল-এর মধ্যে এই বীমা চুক্তি সই হয়। এর মাধ্যমে বাংলাদেশে গর্ভবতী নারীদের একটি উল্লেখযোগ্য অংশ সংকটপূর্ণ স্বাস্থ্যঝুঁকিতে থাকেন, তার সমাধানে এগিয়ে আসবে প্রতিষ্ঠান দুটি।
ব্র্যাক ক্ষুদ্রঋণ কর্মসূচীর ঊর্ধ্বতন পরিচালক অরিঞ্জয় ধর এবং সিআইসিএল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন। চুক্তি অনুযায়ী, এখন থেকে চার্টার্ড লাইফ-এর মাধ্যমে ব্র্যাকের সব গ্রাহক তাদের জীবন, স্বাস্থ্য, ও মাতৃত্বকালীন নিরবচ্ছিন্ন বীমা সেবা পাবেন।
চুক্তি সই অনুষ্ঠানে ব্র্যাক মাইক্রো ফাইন্যান্সের কর্মসূচি প্রধান বেলায়েত হোসেন, চার্টার্ড লাইফ-এর ডিএমডি মোহাম্মদ এমদাদ উল্লাহ এবং সিএফও মো. মনজুর আহমেদসহ দু’প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।






