ক্রিকেট

বিপিএলে একই দলে তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ

বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম অনুশীলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে একই দলে তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহ ক্রিকেটাররা অনুশীলনে. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর মাঠে গড়াবে জানুয়ারিতে। আগেভাগেই সম্পন্ন হচ্ছে দল গোছানোর কাজ। রাজধানীর একটি হোটেলে রোববার দুপুরে শুরু হয়েছে প্লেয়ার্স ড্রাফট।

এবার ফরচুন বরিশালের হয়ে খেলবেন তিন সিনিয়র তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তামিমের সঙ্গে সরাসরি চুক্তি আগেই সম্পন্ন করে রেখেছে বরিশাল।

তারা রিটেইন করেছে মাহমুদউল্লাহকে। আর প্লেয়ার্স ড্রাফট থেকে ‘এ’ ক্যাটাগরির মুশফিককে নিয়েছে বরিশাল। তাতে পঞ্চপাণ্ডবের তিনজনকে দেখা যাবে একই দলে।

মেহেদী হাসান মিরাজ ও সৈয়দ খালেদ আহমেদকে ধরে রেখেছে (রিটেইন) দলটি। বিদেশি খেলোয়াড়দের মধ্যে রিটেইন করেছে ইব্রাহিম জাদরানকে। সরাসরি চুক্তিতে নিয়েছে শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, দুনিথ নেথমিকাকে। এছাড়া প্লেয়ার্স ড্রাফট থেকে এখন পর্যন্ত রাকিবুল হাসান জুনিয়র, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকারকে দলে নিয়েছে তারা।

বিষয়:তামিম ইকবাল ফরচুন বরিশাল বিপিএল মাহমুদউল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…