চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল: একনজরে দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৩ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্রিকেটাররা মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দ্বাদশ আসরে সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠছে আসরের। ছয় দলের অংশগ্রহণে টু্র্নামেন্টের পর্দা নামবে ২৩ জানুয়ারি।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিপিএলের সূচি প্রকাশ করেছে বিসিবি। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটানসের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে খেলবে নোয়াখালী এক্সপ্রেস।

সূচি অনুযায়ী, ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্ট শুরু হবে। লিগপর্বের প্রথম ১২ ম্যাচ গড়াবে সিলেটে। সিলেট পর্ব শেষ হওয়ার পর ৫ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব। চট্টগ্রামেও গড়াবে ১২টি ম্যাচ। ১৫ জানুয়ারি থেকে ঢাকায় ফিরবে আসর। লিগপর্বের শেষ ছয় ম্যাচ এবং নকআউট পর্বের চার ম্যাচসহ ফাইনাল গড়াবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

১৭ জানুয়ারি লিগপর্ব শেষ হবে। একদিন বিরতির পর ১৯ জানুয়ারি মিরপুরে অনুষ্ঠিত হবে এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ার ম্যাচ।২১ জানুয়ারি হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ২৩ জানুয়ারি ফাইনাল গড়াবে। ফাইনালের জন্য আছে রিজার্ভ ডে রাখা হয়েছে। ২৩ তারিখ কোনো কারণে ম্যাচ শেষ না হলে ফাইনালে গড়াবে ২৪ জানুয়ারি রিজার্ভ ডেতে।

আসন্ন মৌসুমে এক মাঠে সর্বোচ্চ ৫টি করে ম্যাচ রংপুর রাইডার্স ও সিলেটের। ঘরের মাঠে ৫ ম্যাচ খেলবে সিলেট। আর চট্টগ্রামে ৫ ম্যাচ খেলবে রংপুর রাইডার্স।

লিগপর্বে প্রতি দিন দুটি করে ম্যাচ গড়াবে। শুক্রবার ব্যতীত অন্যান্য দিন প্রথম ম্যাচ দুপুর ১টায় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হবে। শুক্রবারের ম্যাচগুলো শুরু হবে যথাক্রমে দুপুর ২টায় এবং সন্ধ্যা ৭টায়।

Reneta

একনজরে বিপিএলের পূর্ণাঙ্গ সূচি

সিলেট পর্ব-
২৬ ডিসেম্বর
সিলেট টাইটানস বনাম রাজশাহী ওয়ারিয়র্স (দুপুর ২টা)
নোয়াখালী এক্সপ্রেস বনাম চট্টগ্রাম রয়্যালস (সন্ধ্যা ৭টা)
২৭ ডিসেম্বর
ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স (দুপুর ১টা)
সিলেট টাইটানস বনাম নোয়াখালী এক্সপ্রেস (সন্ধ্যা ৬টা)
২৯ ডিসেম্বর
রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম রয়্যালস (দুপুর ১টা)
রাজশাহী ওয়ারিয়র্স বনাম নোয়াখালী এক্সপ্রেস (সন্ধ্যা ৬টা)
৩০ ডিসেম্বর
সিলেট টাইটানস বনাম চট্টগ্রাম রয়্যালস (দুপুর ১টা)
ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স (সন্ধ্যা ৬টা)
১ জানুয়ারি
সিলেট টাইটানস বনাম ঢাকা ক্যাপিটালস (দুপুর ১টা)
রংপুর রাইডার্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স (সন্ধ্যা ৬টা)
২ জানুয়ারি
ঢাকা ক্যাপিটালস বনাম চট্টগ্রাম রয়্যালস (দুপুর ২টা)
সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স (সন্ধ্যা ৭টা)

চট্টগ্রাম পর্ব-
৫ জানুয়ারি
রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস (দুপুর ১টা)
চট্টগ্রাম রয়্যালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স (সন্ধ্যা ৬টা)
৬ জানুয়ারি
নোয়াখালী এক্সপ্রেস বনাম সিলেট টাইটানস (দুপুর ১টা)
চট্টগ্রাম রয়্যালস বনাম রংপুর রাইডার্স (সন্ধ্যা ৬টা)
৮ জানুয়ারি
সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স (দুপুর ১টা)
রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালস (সন্ধ্যা ৬টা)
৯ জানুয়ারি
চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস (দুপুর ২টা)
রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটানস (সন্ধ্যা ৭টা)
১১ জানুয়ারি
রংপুর রাইডার্স বনাম নোয়াখালী এক্সপ্রেস (দুপুর ১টা)
চট্টগ্রাম রয়্যালস বনাম ঢাকা ক্যাপিটালস (সন্ধ্যা ৬টা)
১২ জানুয়ারি
রাজশাহী ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্স (দুপুর ১টা)
নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস (সন্ধ্যা ৬টা)

ঢাকা পর্ব-
১৫ জানুয়ারি
ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেস (দুপুর ১টা)
চট্টগ্রাম রয়্যালস বনাম সিলেট টাইটানস (সন্ধ্যা ৬টা)
১৬ জানুয়ারি
নোয়াখালী এক্সপ্রেস বনাম রাজশাহী ওয়ারিয়র্স (দুপুর ২টা)
ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটানস (সন্ধ্যা ৭টা)
১৭ জানুয়ারি
রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস (দুপুর ১টা)
নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স (সন্ধ্যা ৬টা)

প্লে-অফ
১৯ জানুয়ারি
এলিমিনেটর (দুপুর ১টা)
কোয়ালিফার-১ (সন্ধ্যা ৬টা)
২০ জানুয়ারি (রিজার্ভ ডে)
২১ জানুয়ারি: কোয়ালিফার-২ (সন্ধ্যা ৬টা)
২২ জানুয়ারি (রিজার্ভ ডে)
২৩ জানুয়ারি: ফাইনাল (সন্ধ্যা ৭টা)
২৪ জানুয়ারি (রিজার্ভ ডে)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামঢাকাবিপিএল-২০২৬বিসিবিলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লিসবনে জেমস ও জায়েদ খানের মাতানো কনসার্ট

জুলাই ২৭, ২০২৬

বিশ্বের আগেই বাংলাদেশের দর্শক দেখবেন নতুন ‘স্পাইডার-ম্যান’!

জুলাই ২৭, ২০২৬

সমালোচকরা ঘৃণা ছড়াচ্ছেন— অভিযোগ করলেন ফিফা সভাপতি

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শর্ত সাপেক্ষে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘২৩ মাসে সংখ্যালঘুদের ওপর হামলার ৯১ শতাংশই অন্তর্বর্তী সরকারের আমলে’

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT