চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনভর উত্তেজনার পর রাতে ঘোষণা এলো শুক্রবার বিপিএল ফেরার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৮ পূর্বাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A
বিপিএল ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেটার ও দর্শকদের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনভর বয়কট উত্তেজনার পর রাতে সমঝোতা, মেঘ কাটিয়ে মাঝরাতে আলোর দিশা মিলল। শুক্রবার আবারও মাঠে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ক্রিকেটারদের নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের আপত্তিকর মন্তব্য ঘিরে তার পদত্যাগের দাবি তুলেছিল ক্রিকেটারদের সংগঠন কোয়াব। পাশাপাশি বৃহস্পতিবার বিপিএলের দুটি ম্যাচ বয়কট করেন ক্রিকেটাররা। এতে বিপিএলের দ্বাদশ আসর স্থগিত হতে বসেছিল। রাতের বৈঠকে সমঝোতায় আপাতত মেঘ কেটেছে। তবে নাজমুলের পদত্যাগ দাবিতে অনড় আছে কোয়াব।

বৃহস্পতিবার রাতে গুলশানের নাভানা টাওয়ারে বিসিবির সঙ্গে বৈঠকে বসে কোয়াব। বৈঠক শেষে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এবং মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু। রাত ১২টার কিছু আগে তারা যৌথ ঘোষণা দেন খেলা মাঠে ফেরানোর।

এর আগে রাত ৮টায় বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিবি কর্মকর্তারা। পরে রাত সাড়ে দশটায় সেখানে উপস্থিত হন মিরাজ-মিঠুন-সোহানরা। তাদের সঙ্গে বৈঠক শেষে শুক্রবারই বিপিএল ফেরার ঘোষণা এলো।

এর আগে কোয়াব প্রেস বিজ্ঞপ্তিতে নাজমুলকে বোর্ডের অর্থ কমিটি থেকে সরানোর বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানায়। তখন পদত্যাগের দাবিতে ক্রিকেটাররা অনড় থাকলেও কিছু শর্তে মাঠে ফেরার সিদ্ধান্তের কথাও বলে।

সূচিতেও কিছুটা পরিবর্তন এসেছে বিপিএলের। বৃহস্পতিবারের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে চট্টগ্রাম রয়্যালস এবং দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সিলেট টাইটানসের ম্যাচ ছিল, সেটি মাঠে গড়াবে শুক্রবার।

এছাড়া শুক্রবার অর্থাৎ, ১৬ জানুয়ারি ম্যাচ ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ারের আগে ১৮ জানুয়ারি সূচি অনুযায়ী কোন ম্যাচ ছিল না, সেদিন অনুষ্ঠিত হবে ১৭ তারিখের ম্যাচ। এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১ আগামী ১৯ জানুয়ারি হওয়ার কথা থাকলেও পিছিয়ে নেয়া হয়েছে ২০ জানুয়ারি। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল আগের তারিখেই রাখা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোয়াববিপিএলবিপিএল ২০২৫বিসিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT