চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০ লাখের বিপিএল ট্রফি আসছে আমিরাত থেকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১২ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
সংবাদ সম্মেলনে তিনজন বক্তা, microphones ও ক্যামেরার সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। তবে এখনও উন্মোচন হয়নি ট্রফি। ফলে একদিন আগে ক্যাপ্টেনস ডে হওয়ার কথা থাকলেও ট্রফি না আসায় সেটি হয়নি। এসব কিছু না হওয়ার পেছনের কারণটা হলো এখনও সিলেটে পৌঁছায়নি বিপিএলের ট্রফি। কারণ ট্রফি আসবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে।

ক্যাপ্টেনস ডে না হওয়া এবং উদ্বোধনী ম্যাচে ট্রফি উন্মোচন না করা নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। তবে এসবের জবাবে বিসিবির দাবি, হীরাখচিত ট্রফি নিয়ে আসছে দুবাই থেকে। যে কারণে বড় অঙ্কের অর্থের সঙ্গে দিতে হচ্ছে সময়ও। ট্রফি বানাতে ২৫ হাজার ডলার খরচ হচ্ছে। যা বাংলাদেশি মুদ্রায় ৩০ লাখ টাকারও বেশি।

এ নিয়ে শুক্রবার সিলেটে গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেছেন, ‘যে ট্রফিটা আগে ছিল ওইটা একটা গতানুগতিক ট্রফি। ওইটা পরিবর্তন করে নতুন একটি ট্রফি আনা হচ্ছে কিন্তু সেটাও আপ টু দ্য মার্ক না। সেজন্য পরিবর্তন করে আবারও ট্রফি আনা হচ্ছে। খুব দ্রুতই ট্রফিটা আমাদের হাতে আসবে। আসলে এগুলো একটা প্রসেসের মধ্য দিয়ে হচ্ছে, আমরাও কম সময় পেয়েছি। আমরা আসলে ট্রফিটা চেঞ্জ করতে চেয়েছি। যদি আগের ট্রফিটাই থাকতো তাহলে এই প্রসঙ্গই আসতো না। আমি আশা করি এটি বিপিএলের একটা সেরা ট্রফি হবে।’

Banglabid

এসময় ট্রফি আসছে জানিয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেছেন, ‘যে ট্রফিটা অর্ডার করা হয়েছে সেটা ডায়মন্ড স্টারের ট্রফি। ২৫ হাজার ডলার এটার মূল্য। এটা ইমপোর্ট করতে আমাদের একটু সময় লাগছে, তবে আশা করি দ্রুত এটা চলে আসবে।’

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের এক প্রতিষ্ঠানের বানানো ট্রফিটি বিপিএলের মাঝপথে যেকোনো সময় বাংলাদেশে আসতে পারে বলে জানিয়েছে বিসিবি। ট্রফি এলে সেটি উন্মোচনের একটি অনুষ্ঠানও হতে পারে। তখন অধিনায়কদের সঙ্গে হবে ফটোসেশনও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রফিবিপিএল-২০২৬লিড স্পোর্টসশাখাওয়াত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৭ রানে ৮ উইকেট, টি-টুয়েন্টিতে বিশ্বরেকর্ড সোনামের

পরবর্তী

দেশে তাপমাত্রা আরও কমবে, তীব্র হবে শীত

পরবর্তী
ঢাকায় ঘন ধোঁয়া ও ধূলিঝড়, তাপমাত্রা কমে শীত বাড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে তাপমাত্রা আরও কমবে, তীব্র হবে শীত

গ্যাসের চুলা জ্বলছে, একজন ব্যক্তি মাচার মাধ্যমে আগুন জ্বালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাসের চাপ ৩ দিন কম থাকবে

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT