চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা তৃতীয় হার রংপুরের, টেবিলে দুইয়ে সিলেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: আগে নোয়াখালী এক্সপ্রেস, পরে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে হার দেখেছিল রংপুর রাইডার্স। এবার সিলেট টাইটানসের বিপক্ষেও হার এড়াতে পারল না। টানা তিন হারের স্বাদ পেল নুরুল হাসান সোহানের দল। রংপুরকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছে সিলেট।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষদিনের প্রথম ম্যাচে টসে হেরে আগে ব্যাটে নামে রংপুর। ধুঁকে ধুঁকে ১৯.১ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায়। জবাবে ১৫ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিকরা।

৯ ম্যাচে ৫ জয়ে টেবিলে দুইয়ে পৌঁছেছে সিলেট। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে রংপুর। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে চট্টগ্রাম রয়্যালস। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তিনে রাজশাহী ওয়ারিয়র্স।

রানতাড়ায় দারুণ করেছেন পারভেজ হোসেন ইমন। ৩টি করে চার-ছক্কায় ৪১ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন। ১ চার ও ৪ ছক্কায় ২২ বলে ৩৩ রান করেন তৌফিক খান। ২৬ বলে ২১ রান করেন আরিফুল ইসলাম। আফিফ হোসেন করেন ১৫ বলে ১২ রান।

রংপুরের হয়ে নাহিদ রানা ২ উইকেট নেন। নাঈম হাসান ও সুফিয়ান মুকিম নেন একটি করে উইকেট।

আগে ব্যাটে নেমে নাসুম আহমেদ ও শহিদুল ইসলামের তোপে বেশ চাপে পড়ে রংপুর। মাহমুদউল্লাহ রিয়াদের ২৩ বলে ২৯ রানে শতক পেরোতে পারে। সর্বোচ্চ ৩০ রান করেছেন খুশদিল শাহ। ২৪ বলের ইনিংসে ছিল ৩ চার ও ১ ছক্কার মার। ৪ চারে ২৩ বলে ২৯ রান করেন মাহমুদউল্লাহ। লিটন দাস ২২ এবং ইফতিখার আহমেদ ১৭ রান করেন। বাকিদের কেউ দুঅঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

Reneta

সিলেটের হয়ে ৩টি করে উইকেট নেন নাসুম ও শহিদুল। মঈন আলি ২ উইকেট এবং সালমান ইরশাদ নেন এক উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমনবিপিএল-২০২৬রংপুরলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

মিয়ানমারে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান

জুন ১৬, ২০২৬
ম্যাচের শেষ মুহূর্তে

গ্রুপপর্বের কোন ম্যাচেই নেইমারকে পাবে না ব্রাজিল

জুন ১৬, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়নরা বাদ পড়ে প্রথম রাউন্ডেই, আর্জেন্টিনার ভয় ধরাতে পারে কী সেই ইতিহাস?

জুন ১৬, ২০২৬

রাজধানীর তেজগাঁওয়ে শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ

জুন ১৬, ২০২৬

বেইজিংয়ে নেপাল-চীন বৈঠক: পশ্চিমা সম্পৃক্ততা নিয়ে সতর্কতা

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT