ক্রিকেট

বিপিএলে ঢাকার অধিনায়ক মিঠুন

ঢাকার অধিনায়ক মিঠুনের সঙ্গে দলের খেলোয়াড়দের শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার ক্রিকেট দলের অধিনায়ক মিঠুনের সঙ্গে দলের খেলোয়াড়রা আনন্দে মেতে উঠেছেন, ক্যাপশন ও শুভেচ্ছা বিনিময় করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন তাসকিন আহমেদ, সাইফ হাসান ও মোহাম্মদ মিঠুন। তাদের মধ্য থেকে আসন্ন আসরের জন্য মোহাম্মদ মিঠুনকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

রোববার পূর্বাচলে ক্রিকেটার্স একাডেমিতে মৌসুমের প্রথম অনুশীলন করে ঢাকা। অনুশীলন শুরুর আগে অধিনায়ক হিসেবে মিঠুনের নাম ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজিটি। ঢাকা ক্যাপিটালসের কর্ণধার আতিক ফাহাদ মিঠুনের মাথায় ক্যাপ পরিয়ে দেন।

লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে মিঠুন। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন। বিপিএলের গত আসরে চিটাগং কিংসের অধিনায়ক ছিলেন তিনি। তার নেতৃত্বে দলটি রানার্সআপ হয় আসরে। এছাড়া বিপিএলে সিলেট স্ট্রাইকার্সকেও নেতৃত্ব দিয়েছেন তিনি।

পাশাপাশি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেডের অধিনায়ক ছিলেন। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) মিঠুন নেতৃত্ব দিয়েছেন খুলনা বিভাগকে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অধিনায়কত্ব করার অভিজ্ঞতা থাকায় তার উপর ভরসা রেখেছে ঢাকা।

মিঠুনকে নেতৃত্ব দেয়ার বিষয়ে আতিক ফাহাদ বলেন, ‘আমাদের প্রত্যেকটা খেলোয়াড়ই অধিনায়কত্ব করার যোগ্য। আমাদের সাইফ, তাসকিন, ইমাদ ওয়াসিমসহ আরও অনেকে আছে। আমাদের ম্যানেজমেন্ট বা কোচিং প্যানেলকে কষ্ট পোহাতে হয়েছে অধিনায়কত্ব কাকে দিব। গতবার সে দলকে ফাইনালে নিয়ে গিয়েছিল। আমাদেরও যেহেতু শিরোপা জেতার ইচ্ছে আছে। সেই পরিকল্পনা থেকেই আমাদের কোচিং প্যানেল সিদ্ধান্ত নিয়েছে মিঠুনকে অধিনায়কত্ব দেয়ার।’

অধিনায়কত্ব পেয়ে মিঠুন বলেন, ‘আমি প্রথমে ঢাকা ক্যাপিটালস ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। উনারা আমাকে যোগ্য মনে করেছেন। আমাকে অনেক বড় একটা দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে আমার দলকে একসাথে রাখার চেষ্টা করব।’

বিষয়:ঢাকা বিপিএল-২০২৬ মিঠুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…