চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ ওভারে ৭ উইকেট নিয়ে রেকর্ড চূড়ায় তাসকিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে বল হাতে দাপট দেখিয়েছেন তাসকিন আহমেদ। বিপিএলের সেরা বোলিং ফিগারের রেকর্ড এখন টাইগার পেসারের। সঙ্গে সবধরনের টি-টুয়েন্টি প্রতিযোগিতায় এক ইনিংসে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায়ও নাম লিখিয়েছেন তাসকিন।

বৃহস্পতিবার আসরের পঞ্চম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নিয়েছেন তাসকিন। বিপিএলের ইতিহাসে যা রেকর্ড। ২০২০ আসরে মোহাম্মদ আমির খুলনার হয়ে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ১৭ রান খরচায় ৬ উইকেট নিয়ে আগের রেকর্ডটি দখলে রেখেছিলেন।

টি-টুয়েন্টিতে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৭ উইকেট শিকারের ঘটনায় এটি তৃতীয়। তাসকিনের আগে ২০২৩ সালে মালয়েশিয়ার সিরাজুল ইদ্রিস চীনের বিপক্ষে ৮ রান খরচায় ৭ উইকেট নেন। ২০১৯ সালে ইংলিশ ভাইটালিটি ব্লাস্টে লিচেস্টারশায়ারের হয়ে বার্মিংহ্যাম বিয়ারসের বিপক্ষে ১৮ রানে ৭ উইকেট নেন নেদারল্যান্ডসের কলিন একেরম্যান।

বিপিএলে দ্বিতীয়বার ৫ বা তার বেশি উইকেট শিকার করলেন তাসকিন। ২০১৬ আসরে রাজশাহী কিংসের হয়ে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৩১ রানে ৫ উইকেট নিয়েছিলেন।

বিপিএলের উইকেট সংখ্যায় দুইয়ে এসেছেন তাসকিন। ৮০ ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা ১১২। উপরে আছেন কেবল সাকিব আল হাসান। ১১৩ ম্যাচে ১৪৯ উইকেট তুলে শীর্ষে টাইগার অলরাউন্ডার। ৮৮ ম্যাচে ১১০ উইকেট নিয়ে তিনে পেসার রুবেল হোসেন।

তাসকিনের আলো ছড়ানো ম্যাচে টসে জিতে আগে ব্যাটে নামে ঢাকা। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৭৪ রানে থেমেছে দলটি।

Reneta

তাসকিন শিকারের শুরুটা করেন লিটন দাসকে দিয়ে। নিজের প্রথম ওভারে ফেরান লিটনকে। দ্বিতীয় ওভারে ফেরান তানজিদ তামিমকে।

১৭তম ওভারে দ্বিতীয় স্পেলে বলে আসেন তিনি। ওভারে দুই উইকেট শিকার করেন। শাহাদাত হোসেন দীপুকে ফেরানোর পর আউট করেন চতুরাঙ্গা ডি সিলভাকে। ইনিংসের শেষ ওভারে আসেন নিজের শেষ ওভার করতে। যে ওভারে ২ রান খরচায় ৩ উইকেট নেন।

আলাউদ্দিন বাবুকে ফেরান দ্বিতীয় বলে, পরের বলে ফেরান মুকিদুল ইসলাম মুগ্ধকে। পঞ্চম বলে শুভম রাঞ্জানেকে ফিরিয়ে রেকর্ডবুকে নাম লেখান তাসকিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকাতাসকিনবিপিএল ২০২৫রাজশাহীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬

পাগলা শিয়ালের আক্রমণে আহত ৮ গবাদিপশুসহ এক ব্যক্তি

জুলাই ১৬, ২০২৬

ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’

জুলাই ১৬, ২০২৬

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT