চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে দোকানে বিক্রি হচ্ছে বিপিএলের নকল টিকিট

আবু রায়হান ইফাত আবু রায়হান ইফাত
৮:৩৭ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
সিলেটে দোকানে বিক্রি হচ্ছে বিপিএলের নকল টিকিটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সিলেট পর্বের ম্যাচের নকল টিকিট বিক্রির অভিযোগ ওঠেছে। নগরীর বিভিন্ন এলাকার কম্পিউটারের দোকানে নকল টিকিট বানিয়ে দর্শকদের সঙ্গে প্রতারণা করছে একটি চক্র। প্রতারক চক্র থেকে টিকিট কিনে স্টেডিয়ামে প্রবেশ করতে গিয়ে বিপাকে পড়ছেন দর্শকরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা বিভাগের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গড়ানো দুটি ম্যাচে মাঠে প্রবেশের সময় ১১টি ভুয়া টিকিট ধরা পড়ে। নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা এসব টিকিট স্ক্যান করার পর নকল প্রমাণিত হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, দর্শকরা কম্পিউটারের দোকান থেকে এই টিকিট সংগ্রহ করেছিলেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিনিয়র সিকিউরিটি কো-অর্ডিনেটর অলি ওয়াশিকুজ্জামান চৌধুরী বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন। বলেছেন, ‘বিসিবির নির্ধারিত বুথ ছাড়া অন্য কোথাও থেকে টিকিট না কেনার বিষয়ে আমরা ব্যাপক প্রচারণা চালিয়েছি। তবুও কিছু অসাধু ব্যক্তি মূল টিকিট নকল করে এগুলো কম্পিউটারের দোকানে বিক্রি করছে। ফলে অনেক দর্শক মাঠে প্রবেশে সমস্যার সম্মুখীন হচ্ছেন।’

‘ভুয়া টিকিট স্ক্যান করলে তা সহজেই ধরা পড়ে। এছাড়া কেউ কেউ অনলাইনে একটি টিকিট ক্রয় করে তা একাধিক ব্যক্তির কাছে পাঠাচ্ছেন। এতে মূল ক্রেতাও স্টেডিয়ামে প্রবেশ করতে পারছেন না।’-যোগ করেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন এবার কেউ নকল টিকিট তৈরি করে মাঠে প্রবেশ করতে পারবেন না। বিপিএল শুরুর দিকে মিরপুরে সাংবাদিকদের এই বিষয়ে জানান। সে সময় বলেন, ‘প্রত্যেকটা টিকিটের কিউআর কোড না ভিডিএস বলে একটা সিস্টেম আছে দুইটা জিনিস কাজ করবে একসঙ্গে। কেউ নকল করতে পারবে না টিকিট, হ্যাকও করতে পারবে না।’

সিলেটে টিকিট কালোবাজারির অভিযোগও উঠেছে। টিকিট প্রত্যাশীরা বলছেন, কাউন্টারে নির্দিষ্ট পরিমাণ টিকিট দেয়ার পরও তারা পাচ্ছেন না। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কাউন্টারের বাইরে পাওয়া যাচ্ছে টিকিট। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন কাউন্টারে টিকিট না পাওয়ায় দর্শকদের আক্ষেপ দেখা গেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও টিকিট পাচ্ছেন না, এমন অভিযোগও রয়েছে স্থানীয়দের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিকিটবিপিএল ২০২৫লিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT