চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে চ্যালেঞ্জ দেখছেন মিরাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে গড়াতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানে হাইব্রিড মডেলে হবে আসর। বাংলাদেশ বৈশ্বিক আসরটিতে যাত্রা শুরু করবে আরব আমিরাত থেকে। দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলে যাবে পাকিস্তানে। রাওয়ালপিন্ডিতে স্বাগতিক দল এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ গ্রুপপর্বে। দুই কন্ডিশনে ম্যাচ হওয়াতে কিছুটা চ্যালেঞ্জ দেখছেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

বিপিএলে বৃহস্পতিবার নিজেদের ১১তম ম্যাচ খেলবে মেহেদী হাসান মিরাজের দল খুলনা টাইগার্স। প্লে-অফে খেলার দৌড়ে টিকে থাকতে জয়ের বিকল্প নেই তাদের। আগেরদিন মিরপুর একাডেমি মাঠে দলটির অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আসেন মিরাজ। সেখানে প্রসঙ্গক্রমে আসে চ্যাম্পিয়ন্স ট্রফির কথাও।

দুটি কন্ডিশনেই আগে খেলেছে বাংলাদেশ। দুবাইয়ে ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে খেলেছিল টিম টাইগার্স। যদিও শিরোপা জেতা হয়নি। স্বাভাবিকভাবে দুবাইয়ের আবহাওয়াটা গরম, সেখানে মানিয়ে নেয়াও কিছুটা চ্যালেঞ্জিং। মিরাজ বললেন, ‘দুইটা দুইরকম কন্ডিশন। দুবাইয়ে আমরা যেখানে খেলেছিলাম, যেটা বললেন ২০১৮ সালে ফাইনাল খেলেছিলাম ভারতের সঙ্গে। ওখানে একটু কন্ডিশনটা অন্যরকম। উইকেটটা অন্যরকম থাকে, ওয়েদার একটু গরম থাকবে, উইকেট অনেক সময় বোলিংও এডভান্টেজ থাকে, ব্যাটিংও থাকে।’

বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাকি দুই ম্যাচ খেলবে রাওয়ালপিন্ডিতে। যেখানে কদিন আগে পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে। তাই রাওয়ালপিন্ডি নিয়ে আশাবাদী মিরাজ। বলেছেন, ‘আমরা জানি এখানের কন্ডিশন কেমন, যেটা বললেন রাউয়ালপিন্ডি। অবশ্যই এটা আমাদের জন্য এটা বড় একটা সুযোগ থাকবে। যেহেতু আমরা পাকিস্তানে দুটা টেস্ট ম্যাচ একই মাঠে খেলেছি। ওই কন্ডিশনটা আমরা জানি, ওখানে উইকেটটা কীরকম আছে। এটা একটা বাড়তি আত্মবিশ্বাস দেবে প্রত্যেকটা খেলোয়াড়কে। বিশেষ করে আমাকে অনেক আত্মবিশ্বাস দেবে যেহেতু আমি ম্যান অব দ্য সিরিজ হয়েছিলাম ওখানে। উইকেট অনেক ভালো থাকবে। অনেক চ্যালেঞ্জিং থাকবে বোলারদের জন্য। অবশ্যই আমরা বোলাররা ওটা চিন্তা করবো যে কীভাবে ওখানে ভালো করতে পারি।’

সবশেষ মিরাজ জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের স্বপ্নের কথা। টাইগার অলরাউন্ডার আশাবাদী বাংলাদেশ সেমিফাইনালে খেলবে। বলেছেন, ‘আমরা তো খেলেছিলাম ২০১৭ সালে সেমিফাইনাল ইংল্যান্ডে। অবশ্যই আশা করি যে সেমিফাইনাল খেলবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনাচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫বিপিএল ২০২৫মিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আফগানিস্তান ও বসনিয়া-হার্জেগোভিনায় ভূমিকম্প

জুলাই ২, ২০২৬

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার

জুলাই ২, ২০২৬

ভূমিকম্পের ৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই ২, ২০২৬
কঠিন থেকে কঠিনতর হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসন

কঠিন থেকে কঠিনতর হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসন

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT