চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবাই চাইবে বিশ্বকাপ খেলতে, বিসিবি-সরকার যা বলবে সেটাই হবে

বলেছেন বিশ্বকাপ স্কোয়াডে থাকা শেখ মেহেদী হাসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

শুক্রবার সন্ধ্যায় গড়াবে বিপিএল দ্বাদশ আসরের ফাইনাল। টি-টুয়েন্টি বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তায় যেন রঙ হারিয়েছে সেই মঞ্চ! বিশ্বআসরে খেলা বা না খেলার সিদ্ধান্ত এখন কেবল বাংলাদেশের কোর্টে। আইসিসি জানিয়ে দিয়েছে, ভেন্যু-সূচিতে পরিবর্তন আনবে না। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিকেলে বিসিবি এবং খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

আইসিসি বুধবার জানিয়েছে, বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে। বিসিবিও ভারতে দল না পাঠানোর ব্যাপারে অনড়। খেলোয়াড়দের দিন কাটছে অনিশ্চয়তায়। তবে বোর্ড ও সরকার যা সিদ্ধান্ত নেবে তা মেনে নেবেন, জানিয়েছেন বিশ্বকাপ দলে থাকা শেখ মেহেদী হাসান।

বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের অধিনায়কত্ব করছেন মেহেদী। তার নেতৃত্বে দলটি শিরোপামঞ্চে লড়বে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। ফাইনাল সামনে রেখে মিরপুরে অনুশীলন শেষে মেহেদী জানালেন বিশ্বকাপ ভাবনা।

Banglabid

বললেন, ‘বিশ্বকাপ খেলতে কে না চায়? সবাই চাইবে বিশ্বকাপ খেলতে। তবে এটা পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত। সরকারের একটা সিদ্ধান্ত আছে। আসলে তারা আমাদের অভিভাবক। তারা যা বলবে, খেলোয়াড় হিসেবে আমাদের সেটাই করা উচিত।’

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে কী বলবেন সেটা অবশ্য খোলাসা করেননি মেহেদী। বলেছেন, ‘যারা বিশ্বকাপ দলে আছে তাদেরকে ব্যক্তিগতভাবে বার্তা দেয়া হয়েছে মিটিংয়ের জন্য। তবে ওখানে গেলে বোঝা যাবে আসলে রহস্যটা কী।’

বিশ্বকাপ ইস্যুর কারণে বিপিএল উন্মাদনা আড়ালে চলে গেলেও প্রস্তুতির ঘাটতি রাখছেন না ক্রিকেটাররা। মেহেদী জানালেন, ‘বিপিএল ফাইনাল খেলা আছে সেটা নিয়েই সবাই প্রস্তুতি নিচ্ছি এবং চিন্তাও করছি বিপিএল ফাইনাল খেলা নিয়ে। বিশ্বকাপ আসলে আমাদের হাতে না, এটা ম্যানেজমেন্টের হাতে। তারা যেভাবে বলবে যারা বিশ্বকাপ দলে আছে তারা সেভাবেই যাবে আর কী। এটা বিসিবির উপর নির্ভর করছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম রয়্যালসঢাকাফাইনালবিপিএল ২০২৫লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT