চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকাকে হারিয়ে শুরু গ্লোবাল চ্যাম্পিয়ন রংপুরের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৬ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

কদিন আগে গ্লোবাল টি-টুয়েন্টি লিগে চ্যাম্পিয়ন হয়ে এসেছে রংপুর রাইডার্স। বিপিএলের ১১তম আসরেও দলটির শুরু হল দারুণ। ঢাকা ক্যাপিটালসকে ৪০ রানে হারিয়ে আসর শুরু করেছে নুরুল হাসান সোহানের দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে রংপুরকে আগে ব্যাটে পাঠায় ঢাকা ক্যাপিটালস। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৯১ রানের সংগ্রহ গড়ে রংপুর। জবাবে নেমে ৯ উইকেটে ১৫১ রানে থামে ঢাকার ইনিংস।

আগে ব্যাটে নামা রংপুরের শুরুটা ভালো হয়নি। ২০ রানে দুই ওপেনারকে হারায় দলটি। সেখান থেকে টেনে নেন সাইফ হাসান ও ইফতিখার আহেমেদ। ৬৫ বলে ৮৯ রানের জুটি গড়েন। দলীয় ১০৯ রানে সাইফ ফিরে গেলে জুটি ভাঙে। দুটি করে চার ও ছক্কায় ৩৩ বলে ৪০ রান করেন সাইফ।

দলীয় ১৩২ রানে ফিরে যান ইফতিখার। আট চারে ৩৮ বলে ৪৯ রান করেন। পরে নুরুল হাসান সোহানকে নিয়ে ঝড় তোলেন খুশদিল শাহ। সোহান ১১ বলে ২৫ রানে ফিরে যান। ছিল ৮টি চারের মার। খুশদিলের ঝড়ো ইনিংসে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ১৯১ রান। তিনটি করে চার ও ছক্কায় ২৩ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন খুশদিল।

ঢাকার হয়ে আলাউদ্দিন বাবু ৩ উইকেট নেন। মুকিদুল ইসলাম মুগ্ধ নেন দুটি উইকেট।

জবাবে নেমে ভালো শুরু পায় ঢাকা। উদ্বোধনী জুটিতে ৬৫ রান তোলেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। তানজিদ ২১ বলে ৩০ রানে ফিরে গেলে জুটি ভাঙে। তার ইনিংসে ছিল দুটি করে চার ও ছক্কার মার। তিনে নামা হাবিবুর রহমান সোহান ভালো শুরুর আভাস দেন। প্রথম বলে শেখ মেহেদীকে ছক্কা হাঁকান। পরের বলে টপ এজ হয়ে ফিরে যান।

Reneta

এক ওভার পর লিটন ফিরে যান ২৭ বলে ৩১ রান করে। তার ইনিংসে ছিল তিনটি চার ও একটি ছক্কার মার। পরে ধস নামে ঢাকার ইনিংসে। শেষপর্যন্ত ৯ উইকেটে ১৫১ রানে থামে তারা। ঢাকার হয়ে দুঅঙ্কের ঘরে পৌঁছেছেন স্টিপেন এসকেনজি (১৭), থিসারা পেরেরা (১৭), মুকিদুল ইসলাম (১৮) এবং নাজমুল হোসেন অপু ১২ রান।

রংপুরের হয়ে শেখ মেহেদী ২৭ রান খরচায় ৪ উইকেট নেন। খুশদিল শাহ নেন দুই উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা ক্যাপিটালসবিপিএল ২০২৫রংপুর রাইডার্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক

মে ২৫, ২০২৬

‘প্রথম একশ দিনেই জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী’

মে ২৫, ২০২৬

সিটিকে ‘বড় দায়িত্ব’ দিয়ে ‘বাড়ি’ ছাড়লেন গার্দিওলা

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সহিংসতা ও যৌন সহিংসতা বৃদ্ধি: একটি কাঠামোগত বিশ্লেষণ

মে ২৫, ২০২৬

‘আমরা বডিগার্ড নিয়ে ঘুরি না, এর দরকারও হয় না’

মে ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT