চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফ্রিদির ‘দ্বিতীয় বাড়ি’ বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশে বেশ কয়েকবার সফর করেছেন শহীদ আফ্রিদি। জাতীয় দল কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মিলিয়ে অন্তত ২০ বার বাংলাদেশে পা রেখেছেন পাকিস্তানের তারকা সাবেক। বিপিএলের ১১তম আসরে এসেছেন চিটাগং কিংসের মেন্টর ও শুভেচ্ছাদূত হিসেবে। সাবেক অলরাউন্ডার বাংলাদেশকে ‘দ্বিতীয় বাড়ি’ মনে করেন।

বিপিএলের দ্বিতীয় দিনে খুলনা টাইগার্সের বিপক্ষে হেরে গেছে আফ্রিদির দল চিটাগং কিংস। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচ চলাকালীন সাক্ষাৎকারে বাংলাদেশের প্রতি ভালোবাসার কথা তুলে ধরেছেন পাকিস্তানি কিংবদন্তি।

‘আমি সবসময় বলি, বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি। এটিকে সবসময়ই দ্বিতীয় বাড়ি হিসেবে দেখি। কারণ এখানে অনেক ক্রিকেট খেলেছি। এখানের মানুষ ক্রিকেটের ব্যাপারে প্যাশনেট। বাংলাদেশ থেকে অনেক সম্মান পেয়েছি। পাকিস্তানের হয়ে ও ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির বিপিএলে কয়েক আসরে আমার দারুণ স্মৃতি আছে। সবমিলিয়ে অভিজ্ঞতা খুব ভালো। এখনো উপভোগ করছি।’

বাংলাদেশের ক্রিকেটে সাম্প্রতিক সাফল্য ও উন্নতি নিয়েও কথা বলেছেন আফ্রিদি। সঙ্গে ভালো একাডেমি গড়ার পরামর্শ দিয়েছেন। বলেছেন, ‘আমি খুবই খুশি। কারণ তারা ভুগছিল। বিপিএলের মাধ্যমে অনেকদিন ধরে প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের সুযোগ দেয়ার চেষ্টা করছে তারা। পাকিস্তানের বিপক্ষেও খুব ভালো খেলেছে, সিরিজ জিতেছে। আমি মনে করি, বাংলাদেশে অনেক প্রতিভা আছে। তাদের জন্য ভালো প্রতিষ্ঠান, যেমন কিছু একাডেমি দরকার, যেখানে ক্রিকেটাররা বেড়ে উঠতে পারবে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফ্রিদিচিটাগং কিংসবিপিএল ২০২৫লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ পর্যন্ত হেরেই গেলেন নায়ক সোহম

মে ৫, ২০২৬

ছেলে বিজয়ের ঐতিহাসিক সাফল্য, যা বলছেন বাবা-মা

মে ৫, ২০২৬

‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’

মে ৪, ২০২৬

ম্যানসিটিতে ছুটির দিনেও কাজ করতে আসেন গার্দিওলা

মে ৪, ২০২৬

হারলেন নায়িকা সায়ন্তিকা, বড় জয় রুদ্রনীলের!

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT