চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালের আগে বড় সুখবর পেল কুমিল্লা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

লিটন দাস ও তাওহীদ হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে শুক্রবার নামবে চারবারের চ্যাম্পিয়ন দলটি। যদিও প্রতিপক্ষ এখনও নিশ্চিত হয়নি। তবে শিরোপা মহারণে নামার আগে বড় সুখবর পেয়েছে কুমিল্লা। ফাইনালে খেলার জন্য সবুজ সংকেত পেয়েছেন মাথায় বলের আঘাত পেয়ে ছিটকে যাওয়া টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।

১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লার নেট অনুশীলনের সময় মাথায় বলের আঘাত লাগে মোস্তাফিজের। রক্তাক্ত অবস্থায় তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিটি স্ক্যানের পরে যদিও স্বস্তি মিলেছিল। বাহ্যিক চোটই পেয়েছিলেন কেবল। ২০ ফেব্রুয়ারি তাকে হাসপাতাল ছেড়ে ঢাকার টিম হোটেলে যোগদানের ছাড়পত্র দেয়া হয়।

তবে মোস্তাফিজকে নিয়ে কোনোপ্রকার ঝুঁকি নিতে চায়নি বিসিবি এবং কুমিল্লার টিম ম্যানেজমেন্ট। কোয়ালিফায়ারের প্রথম ম্যাচ তাকে ছাড়াই খেলেছে। এবার ফাইনালে খেলার সবুজ সংকেত পেয়েছেন তারকা পেসার।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মঙ্গলবার বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর কথা ছিল মোস্তাফিজের। সেখানে চেকআপের পর স্বস্তির খবরই মিলেছে। ফাইনাল খেলার জন্য ফিট মোস্তাফিজ। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। বলেছেন, ‘মোস্তাফিজ আজ এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন। সেখানকার চিকিৎসক জানিয়েছেন সে ফিট। খেলতে পারবে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুমিল্লা ভিক্টোরিয়ান্সদেবাশীষবিপিএল-২০২৪বিসিবিমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রবীন্দ্র জয়ন্তীতে মাকসুরা অন্তরার প্রথম একক অ্যালবাম

মে ৭, ২০২৬

দুবাই থেকে হত্যা মামলার আসামিকে দেশে আনল পিবিআই

মে ৭, ২০২৬

বিপিএলে ফিক্সিং : ক্রিকেটারসহ নিষিদ্ধ ৪, আজীবন বহিষ্কার ১

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা

মে ৭, ২০২৬

এক মাসেও উদ্ধার হয়নি ‘অপহরণের শিকার’ যুবক, দফায় দফায় মুক্তিপণ দাবি

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT