আম্পায়ার সৈকতের সঙ্গে বিতর্কে জড়ালেন লিটন

ক্রিকেট মাঠে আম্পায়ার ও দুই খেলোয়াড়ের মধ্যে বিতর্কের সময় আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঠিকঠাকই চলছিল খেলা। প্রথম কোয়ারিফায়ারে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। হাইভোল্টেজ ম্যাচটির অষ্টম ওভারের শেষে ফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়েছেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস।
বিতন্ডায় জড়ানোর কারণ এখনও জানা যায়নি। তবে লিটনকে খুব উত্তেজিত দেখা যায়। পরে কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দীন এসে লিটনকে থামান। মাঠের খেলায় সাধারণত লিটনকে এরকম মেজাজ হারাতে দেখা যায়নি কখনও।
টাইম আউটের সময় জড়ানো বিতর্কে জড়ানোর মূহুর্তটি হয়তো দেখতে পারেননি টিভি দর্শকরা। কারণ সে সময় চলেছিল বিজ্ঞাপন বিরতি।
এর আগে ৬৩ রান তুলেছে রংপুর রাইডার্স। আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফিরিয়েছেন তিন ব্যাটারকে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






