ক্রিকেট

মঈন আলীর জোড়া আঘাত, ফিরলেন তামিম-মিরাজ

বাংলাদেশ ক্রিকেটাররা জোড়া আঘাতের পর একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি বাংলাদেশ ক্রিকেটার মাঠে জোড়া আঘাতের পর একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন, খেলাধুলার উত্তেজনা ও বন্ধুত্বের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

রানতাড়ায় নেমে কুমিল্লার বোলারদের ওপর ঝড় তুলেছিলেন তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ। দুর্দান্ত ছন্দে থাকা দুই ব্যাটারকে ফিরিয়েছেন মঈন আলী।

অষ্টম ওভারের শেষ বলে প্রথম আঘাত হানেন ইংলিশ অলরাউন্ডার। সরাসরি বোল্ড করে ফেরান তামিমকে। তিনটি করে চার ও ছক্কায় ২৬ বলে ৩৯ রান করেন ফরচুন বরিশাল অধিনায়ক।

১০ ওভারে নিজের দ্বিতীয় ওভারে আসেন মঈন আলী। ওভারের তৃতীয় বলে মিরাজকে ফেরান জনসন চার্লসের ক্যাচ বানিয়ে। এক চার ও দুই ছক্কায় ২৬ বলে ২৯ রান করেন মিরাজ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে কুমিল্লাকে ব্যাটে পাঠান বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে লিটন দাসের দল। জবাবে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে ২ উইকেটে ৯৪ রান তুলেছে বরিশাল। কাইল মায়ার্স ৯ বলে ৮ রান ও মুশফিকুর রহিম ৫ বলে ৪ রানে ক্রিজে আছেন।

বিষয়:কুমিল্লা ভিক্টোরিয়ান্স তামিম ফরচুন বরিশাল বিপিএল-২০২৪ মঈন রাসেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…