চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়-আফিফে খুলনার টানা চতুর্থ জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমান মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আসরটা দারুণ কাটছে খুলনা টাইগার্সের। চট্টগ্রামকে হারিয়ে আসর শুরু করে হারায় রংপুর-বরিশালকেও। রূপসা পাড়ের দলটি জয়ের ধারা অব্যাহত রেখেছে দুর্দান্ত ঢাকার বিপক্ষেও। এনামুল হক বিজয় ও আফিফ হোসেনের অবিচ্ছিন্ন জুটিতে ঢাকাকে হারিয়েছে ১০ উইকেটে। আসরে একমাত্র দল হিসেবে টানা চতুর্থ দেখল খুলনা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন ঢাকা অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে ঢাকা। জবাবে নেমে ১৪.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে খুলনা।

ব্যাটে ঢাকার শুরুটা ভালোই হয়েছিল। উদ্বোধনী জুটিতে নাঈম শেখ ও সাইম আইয়ুব মিলে তোলেন ৭৫ রান। নবম ওভারের শেষ বলে নাঈম ফিরে যান চারটি ছক্কা ও দুই চারে ২১ বলে ৪১ রান করে। পরের ওভারে সাইমের উইকেটও হারায় ঢাকা। ৩৭ বলে ৩৫ রান করেন সাইম।

Banglabid

দুই ওপেনারকে হারানোর পর ধস নামে ঢাকার ব্যাটিং লাইন আপে। অ্যালেক্স রোস ও আরাফাত সানি ছাড়া আর কোনো ব্যাটার পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে। ১৪ বলে ২১ রান করেন রোস। সানি করেন ১৪ বলে ১৫ রান।

খুলনার হয়ে মোহাম্মদ নাওয়াজ নেন তিনটি উইকেট। মুকিদুল ইসলাম অঙ্কন ও মোহাম্মদ ওয়াসিম নেন দুটি করে। এছাড়া দাসুন শানাকা ও আফিফ হোসেন নেন একটি করে উইকেট।

জবাবে খুলনাকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার এভিন লুইস ও এনামুল হক বিজয়। ৪.৩ ওভারে দলীয় ৫০ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ওঠে যান লুইস। তার আগে ১৩ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলেন, ছিল দুটি ছক্কা ও তিনটি চারের মার।

Reneta

পরে বিজয় ও আফিফের অবিচ্ছিন্ন ৮১ রানের জুটিতে জয় নিশ্চিত করে খুলনা। চারটি চার ও দুই ছক্কায় ৪৮ বলে ৫৮ রান করেন বিজয়। একটি চার ও তিন ছক্কায় ২৭ বলে ৩৭ রান করেন আফিফ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফিফখুলনা টাইগার্সদুর্দান্ত ঢাকাবিজয়বিপিএল-২০২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মঙ্গলবার

পরবর্তী

মেসিদের ক্লাবে নয়, সৌদি ক্লাবে নাম লেখালেন রাকিটিচ

পরবর্তী
রাকিটিচের ছবি, তিনি সাউদি ক্লাবে যোগ দিয়েছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসিদের ক্লাবে নয়, সৌদি ক্লাবে নাম লেখালেন রাকিটিচ

মনিপুর উচ্চ বিদ্যালয়ে নিয়ম বহির্ভূত বদলির অভিযোগের প্রতিবাদে ছাত্র-শিক্ষকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মনিপুর উচ্চ বিদ্যালয়ে নিয়ম বহির্ভূত বদলির অভিযোগ

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬

যশোরের আউশ চাষিদের জন্য আশীর্বাদ ব্রি ধান ৯৮ ও ড্রাইয়ার মেশিন

আগস্ট ২০, ২০২৬

টেকসই চামড়াখাত বিনির্মাণে ত্রিপক্ষীয় পরামর্শক কমিটি: টিসিসি

আগস্ট ২০, ২০২৬

মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ

আগস্ট ২০, ২০২৬

প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়নে বদলে যাচ্ছে ঝিনাইদহ বিসিক শিল্পনগরী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT