চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের ৪০০, সিলেটকে হারিয়ে তিনে রংপুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৩ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসরে নিজেদের দ্বিতীয় জয় তুলেছে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক টাইটানসকে হারিয়েছে ৬ উইকেটের বড় ব্যবধানে। জয়ে টেবিলে তিনে উঠে এসেছে রংপুর। স্বীকৃত টি-টুয়েন্টিতে ৪০০ উইকেটের এলিট ক্লাবে ঢুকেছেন মোস্তাফিজুর রহমান। 

আসরের দশম ম্যাচে সিলেটে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। সিলেট টাইটানস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান করে। জবাব দিতে নেমে ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭ বল হাতে রেখে সিলেটকে হারিয়ে দেয় রংপুর।

স্বীকৃত টি-টুয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তার ৪০০ উইকেট এসেছে ৩১৫ ম্যাচ খেলে। ১০ রানে ৬ উইকেট সেরা বোলিং ফিগার। ম্যাচে ৪ উইকেট পেয়েছেন ৬ বার এবং ৫ উইকেট পেয়েছেন ৪ বার।

Banglabid

আগে ব্যাট করা সিলেটের প্রায় সকলেই ছিলেন খাপছাড়া। সর্বোচ্চ ৪৬ রান করেছেন বাঁহাতি আফিফ হোসেন ধ্রুব। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান আসে ইথান ব্রুকসের থেকে। ১৯ রান করেন রনি তালুকদার।

ভালো বোলিং করা রংপুরের দুই পেসার মোস্তাফিজুর রহমান ও ফাহিম আশরাফ ৩টি করে উইকেট নিয়েছেন। মোস্তাফিজ ২৪ রান দিলেও আশরাফ দিয়েছেন ১৮ রান। একটি করে উইকেট নিয়েছেন আলিস আল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

জয়ের জন্য ব্যাটে নামা রংপুরের পক্ষে ২৫ বলে সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেছেন বাংলাদেশের টি-টুয়েন্টির অধিনায়ক লিটন দাস। মাহমুদউল্লাহর থেকে আসে ৩৪ রান। কাইল মেয়ার্সের থেকে আসে ৩১ রানের ইনিংস।

Reneta

বলের সময় সিলেট ও বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৮ বোলার ব্যবহার করেছেন। তবুও রাইডার্সদের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেননি। খালেদ আহমেদ, নাসুম আহমেদ, সাইম আইয়ুব ও ইথান ব্রুকস একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফিফইথানফাহিমবিপিএলমিরাজমোস্তাফিজরংপুরলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

তানজিদের সেঞ্চুরিটা যে কারণে বিশেষ

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা মামলা হাইকোর্টে বিশেষ বেঞ্চে শুনানি রোববার

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

আলবার্টায় উচ্চ আদালতের বিচারক নিয়োগের গণভোট অক্টোবরে

আগস্ট ১৪, ২০২৬

সেপ্টেম্বরে কলকাতায় যাচ্ছে বাংলাদেশের যে ৩ ছবি

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত সঠিক পথে না এলে পাকিস্তান সরাসরি জবাব দিবে: শেহবাজ শরিফ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT