চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অলরাউন্ডার’ সাকিবে রংপুরের বড় জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
রংপুরের ক্রিকেটার সাকিব বল ছুঁড়ে ফেলে উল্লাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যালারি জুড়ে দুয়োধ্বনি, ভুয়া…সাকিব..ভুয়া। দর্শকদের দুয়োর জবাব দিয়েছেন সাকিব ব্যাটে-বলে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সাকিব ফিরেছেন চিরচেনা রূপে। চোখের সমস্যায় ভুগতে থাকা টাইগার অলরাউন্ডার রান পাচ্ছিলেন না বিপিএল জুড়ে। দুর্দান্ত ঢাকার বিপক্ষে রানে ফিরেছেন দেশসেরা ক্রিকেটার। আর বল হাতে আগুনঝরিয়ে বিধ্বস্ত করেছেন ঢাকার ব্যাটিং লাইনআপ। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুন্যে ৬০ রানের বড় জয়ে শীর্ষস্থান নিজেদের দখলে রাখলো রংপুর রাইডার্স।

মঙ্গলবার ঢাকার আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন। ফ্লাডলাইটের আলোতে গড়ায় লড়াই। টসে জিতে রংপুরকে ব্যাটে আমন্ত্রণ জানান ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ১৭৫ রানের সংগ্রহ গড়েছে নুরুল হাসান সোহানের দল। জবাবে নেমে ১৮ ওভারে ১১৫ রানে গুটিয়ে যায় ঢাকার ইনিংস।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। ৪ রানে দুই ব্যাটারকে হারায় তারা। এরপর নাঈম শেখ একপ্রান্ত আগলে রেখে রানের গতি বাড়ান। দলীয় ৫৭ রানে নাঈম ফিরে গেলে ধুঁকতে থাকে ঢাকা। চাপ কাটিয়ে ওঠা আর সম্ভব হয়নি মোসাদ্দেক হোসেন সৈকতদের। সাকিব-মেহেদিদের তোপে ১১৫ রানে গুটিয়ে যায় ঢাকার ইনিংস।

তিনটি করে চার ও ছক্কায় ঢাকার হয়ে সর্বোচ্চ ৩১ বলে ৪৪ রান করেন নাঈম। বাকীদের মধ্যে ইরফান শুক্কর ১৫ বলে ২১, তাসকিন আহমেদ দুই ছক্কায় ৮ বলে ১৫ ও ১৮ বলে ১৩ রান করেন গুলবাদিন নাইব। এছাড়া অন্যরা কেউ পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে।

রংপুরের জার্সিতে ৪ ওভার বল করে ১৬ রান খরচায় ৩ উইকেট নেন সাকিব। এছাড়া শেখ মেহেদী, হাসান মাহমুদ ও সালমান ইরশাদ নেন একটি করে উইকেট।

এর আগে ব্যাটে নেমে রংপুরকে ঝড়ো শুরু এনে দেন দুই ওপেনার রনি তালুকদার ও বাবর আজম। ৭.৪ ওভারে ৬৭ রানে জুটি ভাঙে রনি ফিরে গেলে। ছয়টি চার ও এক ছক্কায় ২৪ বলে ৩৯ রান করেন টাইগার ওপেনার। তিনে ব্যাটে আসেন সাকিব। শুরু দিকে কিছুটা স্ট্রাগল করতে হয়েছে টাইগার অলরাউন্ডারকে।

Reneta

১৪তম ওভারের দ্বিতীয় বলে ১৫ রানে আউট হয়ে ফিরতে পারতেন সাকিব। মিডউইকেট অঞ্চলে বাউন্ডারি লাইনের কাছে ক্যাচ তালুবন্দি করতে না পেরে সাকিবকে ছক্কা উপহার দেন গুলবাদিন নাইব। পরের বলেও একই অঞ্চল দিয়ে ছক্কা হাঁকান সাকিব।

১৫তম ওভারের প্রথম বলে মোসাদ্দেক হোসেন সৈকতের বল উড়ান স্কয়ার লেগ অঞ্চলে। এবারও ফিল্ডার ছিলেন গুলবাদিন। এ যাত্রায় অবশ্য ভুল করেননি এই আফগান। তালুবন্দি করে ফেরান বাবর আজমকে। পাঁচটি চারে ৪৩ বলে ৪৭ রান করে ফেরেন পাকিস্তান ওপেনার।

ওভারের তৃতীয় বলে স্ট্রাইকে যান সাকিব। মোসাদ্দেকের ডেলিভারি পাঠান মিডউইকেটের উপর দিয়ে। পরের বলও একইভাবে উড়িয়ে মারতে যান সাকিব। তবে এবার আর মাঠ পার করতে পারেননি। ধরা পড়েন নাইম শেখের হাতে। একটি চার ও তিনটি ছক্কায় ২০ বলে ৩৪ রান করেন সাকিব। আসরে এটাই সাকিবের সর্বোচ্চ রান।

১৬.২ ওভারে ১৩১ রানে চতুর্থ উইকেট হারায় রংপুর। নামের সাথে সুবিচার না করেই ফিরে যান প্যাভিলিয়নে। ৭ বলে ৩ রান করেন এই আফগান। পরে শেষ ওভারে মোহাম্মদ নবীর তিন ছক্কায় ১৭৫ রানে থামে রংপুরের ইনিংস। তিন ছক্কায় ১৬ বলে ২৯ রানে অপরাজিত ছিলেন নবী, আর ১০ বলে ১৬ রানে সোহান।

ঢাকার হয়ে সৈকত নিয়েছেন দুটি, এছাড়া আরাফাত সানি ও সাব্বির হোসেন একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্দান্ত ঢাকাবাবববিপিএল-২০২৪রংপুর রাইডার্সলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই দশকের সাংবাদিকতা পেরিয়ে বিটিভির মহাপরিচালক কাজী জেসিন

আগস্ট ৭, ২০২৬

‘আমি না থাকলেও…’ ইলিয়াস কাঞ্চনের আবেগঘন আহ্বানে ভারী সমাবেশ!

আগস্ট ৭, ২০২৬

বাজারে আবারও সয়াবিন তেলের সংকট, বাড়তি দামে পোলাওয়ের চাল

আগস্ট ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

দিনাজপুরে অজ্ঞাত যুবকের মরদেহ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি

আগস্ট ৭, ২০২৬

কক্সবাজারে মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT