ক্রিকেট

নাসিরদের আয়েশেই হারালেন সোহানরা

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন, খেলাধুলার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা ডমিনেটর্সকে সহজেই হারাল রংপুর রাইডার্স। এগিয়ে গেল টেবিলে। মোহাম্মদ নেওয়াজ এবং ওমরজাইয়ের অপরাজিত দুটি ইনিংসে আসে জয়। সাত ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে সোহানের দল। দুই জয়ে টেবিলের তলানিতে নাসিরের ঢাকা।

সোমবার দিনের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান টসে জিতে আগে বলের সিদ্ধান্ত নেন। ঢাকাকে আটকে দেন মাত্র ১৪৪ রানে। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ৬ বল ও ৫ উইকেট হাতে রেখে জয়ে নোঙর করেন নুরুল-মেহেদীরা।

জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় রংপুর। দ্বিতীয় ওভারে ওপেনার নাঈম শেখ শূন্য রানে সাজঘরে ফেরেন। তিনে নামেন স্পিন-অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। নেমেই রংপুরের বোলারদের উপর চড়াও হন।

প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা মেহেদী ৩০ বলে তুলে নেন ফিফটি। ৪৩ বলে খেলেন ৭২ রানের ইনিংস। আল-আমিনের বলে লেগ বিফোরে কাটা পড়ার আগে হার্ডহিটার ব্যাটার মারেন ৬ চার ও ৫ ছক্কা।

ওপেনার রনি তালুকদার করেন ২৮ বলে ২৯ রান। মোহাম্মদ নেওয়াজ ১৭ ও আজমাতউল্লাহ ওমরজাই ১২ রানে অপরাজিত থাকেন।

ঢাকার সালমান ইরশাদ ৩৬ রানে ২টি ও সৌম্য সরকার, আল-আমিন হোসেন, আমির হামজা নেন একটি করে উইকেট।

এর আগে ঢাকা ডমিনেটর্স টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৪৪ রান তোলে। ওসমান ঘানি সর্বোচ্চ ৭৩ রান করেন। অধিনায়ক নাসির হোসেন ২২ বলে ২৯, মোহাম্মদ মিথুন ১৫ বলে ১৪ রান করেন।

রংপুরের আজমাতউল্লাহ ওমরজাই ২৭ রানে দুটি ও মেহেদী হাসান ১৩ রানে এবং রাকিবুল হাসান ২১ রানে একটি করে উইকেট নেন।

বিষয়:ঘানি ঢাকা ডমিনেটর্স বিপিএল-২০২৩ রংপুর রাইডার্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…