চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরাজের ব্যাটে বরিশালের লড়াইয়ের পুঁজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফ রাউন্ড শুরু হয়েছে এলিমিনেটর ম্যাচ দিয়ে। ফাইনাল খেলার অভিযানে টিকে থাকার লড়াইয়ে রংপুর রাইডার্সকে ১৭১ রানের লক্ষ্য দিয়েছে ফরচুন বরিশাল। ওপেনার মেহেদী হাসান মিরাজের ফিফটি, করিম জানাত ও ভানুকা রাজপাকসের ক্যামিওতে লড়াইয়ের পুঁজি পেয়েছে সাকিব আল হাসানের দল।

রোববার শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুরের ম্যাচে টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে বরিশাল তোলে ১৭০ রান। ওপেনিংয়ে নেমে দারুণ ব্যাটিং করেন মিরাজ। ৪৮ বলে ৬৯ রানের ইনিংস খেলেন ৯টি চার ও একটি চারের সাহায্যে।

আরেক ওপেনার আন্দ্রে ফ্লেচারকে দর্শক বানিয়ে একাই লড়ে যান মিরাজ। ক্যারিবিয়ান ওপেনার ১৬ বলে ১২ রান করে আউট হন। অন্যদিকে মিরাজ ৩৫ বলে ফিফটি পূর্ণ করেন। মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে বড় সংগ্রহের পথে রাখেন দলকে।

২১ বলে ৩৪ রানের ইনিংস খেলে সাইলেন্ট কিলার অবদান রাখেন। মাহমুদউল্লাহ-মিরাজের জুটি থেকে আসে ৬৯ রান।

শেষদিকে করিম জানাত ও রাজপাকসে দ্রুত রান তোলেন। ২৯ বলে ৫৪ রানের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে বরিশাল পায় ভালো সংগ্রহ। জানাত ২৫ বলে ৩৩ ও রাজাপাকসে ১০ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।

রংপুরের দাসুন শানাকা দুটি ও রাকিবুল হাসান একটি করে উইকেট নেন। উইকেট না পেলেও এবারের আসরে প্রথম ম্যাচ খেলা মুজিব উর রহমান ও ডোয়াইন ব্রাভো দারুণ বোলিং করেছেন। রান আটকে রাখেন তারা। নইলে বড় সংগ্রহ পেতে পারত বরিশাল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলিমিনেটরফরচুন বরিশালবরিশাল-রংপুরবিপিএল-২০২৩মিরাজরংপুর রাইডার্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ব্যাচেলর’-এর চেয়েও সাহসী সিনেমা লিখছি: ফারুকী

আগস্ট ৭, ২০২৬

আওয়ামী লীগেরও প্রায় অর্ধেক নেতা-কর্মী শেখ হাসিনার বিদায় চেয়েছিলো: বঙ্গবীর কাদের সিদ্দিকী

আগস্ট ৭, ২০২৬

বগুড়ার শিবগঞ্জে দুর্বৃ/ত্তরা কেটে ফেলেছে ৭০০ কলাগাছ

আগস্ট ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেনের বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ৭, ২০২৬

ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT