চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়েতে অস্বীকৃতি: প্রেমিকার আত্মহত্যার চেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৬ অপরাহ্ণ ০২, জুলাই ২০২৫
আন্তর্জাতিক
A A

ভারতের দিল্লিতে ১৯ বছর বয়সী এক মেয়ে প্রেমিকের বিয়েতে অস্বীকৃতিতে ক্ষুব্ধ হয়ে এসিডপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছে পুলিশ। মেয়েটির পরিবার জানিয়েছে, তার বেঁচে থাকার সম্ভাবনা কম।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, সাত বছর ধরে প্রেমের সম্পর্কের মধ্যে থাকলেও একাধিকবার আশ্বাস দেয়ার পর শেষ পর্যন্ত বিয়ে করতে রাজি হয়নি প্রেমিক রেহান। বুধবার ২ জুলাই এ ঘটনায় এসিডপান করলে মেয়েটিকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, রেহান নামের ওই ছেলে নিজের পরিচয় গোপন করে সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেছিলেন। এছাড়া দুইবার জোর করে মেয়েটির গর্ভপাত করিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

ভসন্তকুঞ্জ দক্ষিণ থানায় দায়ের করা এফআইআরে মেয়েটির বাবা অভিযোগ করেন, দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফ হিসেবে কর্মরত রেহান শংকর ক্যাম্পের বাসিন্দা। সাত বছর আগে তিনি মেয়ে ও তাদের পরিবারকে নিজের প্রকৃত পরিচয় জানাননি।
তিনি আরও জানান, রেহান প্রায়ই হাতে ‘কালাওয়া’ (হিন্দুদের পবিত্র সুতোর বাঁধন) বেঁধে নিজেকে হিন্দু প্রমাণের চেষ্টা করতেন।

পুলিশের তথ্য অনুযায়ী, প্রেমের সম্পর্কের শুরুর দিকে রেহান মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেন।

Reneta

মেয়েটির বাবা বলেন, মেয়ের বয়স ১৮ হলে বিয়েতে রাজি ছিলেন তিনি। এ বছর মেয়েটির বয়স ১৯ হওয়ায় রেহানের সঙ্গে যোগাযোগ করলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।

এফআইআরে মেয়েটির বাবা অভিযোগ করেন, রেহান আমার মেয়েকে ব্ল্যাকমেইল করত, ভিডিও ফাঁসের হুমকি দিত। দুইবার জোর করে গর্ভপাত করিয়েছে। ওর শোষণের শিকার হয়েছে আমার মেয়ে।

তিনি আরও বলেন, ১৮ জুন যখন কেউ বাসায় ছিল না, তখন আমার মেয়ে এসিডপান করে। আমি ন্যায়বিচার চাই।

দক্ষিণ-পশ্চিম জেলার উপপুলিশ কমিশনার অমিত গোয়েল রেহানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আত্মহত্যাদিল্লিপ্রেমিক বিয়েতে অস্বীকৃতিপ্রেমিকার এসিডপানভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

১০০ দিনের অর্জন তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন

মে ২৫, ২০২৬

স্বজনদের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছে হাজারো মানুষ

মে ২৫, ২০২৬

পশুর হাটে ক্রেতার ভিড়, নিরাপত্তায় কড়া নজরদারি

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কালশী বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হজের প্রথম দিনে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী

মে ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT