জনপদ

মহাসড়কে তরুণী হত্যার ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

তরুণী হত্যার ঘটনায় প্রেমিক গ্রেপ্তার, পুলিশ ও স্থানীয়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাসড়কে তরুণী হত্যার ঘটনায় প্রেমিক গ্রেপ্তার, পুলিশ ও স্থানীয়রা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে গুলি করে তরুণী শাহিদা ইসলাম রাফা ওরফে শাহিদা আক্তার হত্যার ঘটনায় প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে (২৮) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

আজ (২ ডিসেম্বর) সোমবার ভোরে ভোলার ইলিশা থেকে মনপুরা পালিয়ে যাবার সময় তাকে গ্রেপ্তার করে মুন্সিগঞ্জ গোয়েন্দা পুলিশ।

পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি পুকুরে তল্লাশি চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রিভলবারটি উদ্ধার করা হয়।

মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবির) ওসি মো. ইশতিয়াক রাসেল জানান, গ্রেপ্তারকৃত তৌহিদকে নিয়ে তরুণীর লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা করছে ডিবি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তরুণীকে হত্যার কথা স্বীকার করেছে ধৃত তৌহিদ। তার বাড়ি রাজধানীর ওয়ারী এলাকায়।

বিষয়:ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…