বিনোদন

ঘরে বসেই দেখা যাচ্ছে ছয়শো কোটির ‘কল্কি’

বিভিন্ন চরিত্রের ছবি, নাটক বা সিনেমার দৃশ্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্দিষ্ট সিনেমা বা নাটকের বিভিন্ন চরিত্রের ছবি, যা বিভিন্ন আবেগ ও পরিস্থিতি প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জুন থেকে ভারতীয় বক্স অফিস জুড়ে চলছে ৬২০ কোটি রুপি ব্যয়ে নির্মিতি ‘কল্কি ২৮৯৮ এডি’র তাণ্ডব। সিনেমাটি মুক্তির আগেই বিশেষজ্ঞদের ধারণা ছিল, এই ছবি রেকর্ড ব্যবসা করবে।

প্রেক্ষাগৃহে মুক্তির পর ট্রেড অ্যানালিস্টদের অনুমানই সত্যি হলো। ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে প্রায় হাজার কোটি রুপি।

নাগ অশ্বিন নির্মিত এই মহাকাব্যিক সিনেমাটির ওটিটি মুক্তির অপেক্ষায় ছিলেন দর্শকরা। তবে খুব বেশী অপেক্ষা করতে হলো না।

২২ আগস্ট থেকেই নেটফ্লিক্সে দেখা যাচ্ছে প্রভাস-দীপিকা অভিনীত এই সিনেমা।

মহাভারতে উল্লেখিত কুরুক্ষেত্রের যুদ্ধের দৃশ্য দিয়ে শুরু হয় সিনেমা। এরপর গল্প চলে যায় ২৮৯৮ খ্রিস্টাব্দে। ওই সময়ের রুক্ষ-শুষ্ক শহর কাশি এই সিনেমার পটভূমি; যেখানে স্বঘোষিত ঈশ্বর রাজা সুপ্রিম ইয়াসকিন একটি অত্যাধুনিক কমপ্লেক্সে থাকেন। রাজা সুপ্রিম এক নতুন পৃথিবী তৈরি করতে চান, যেখানে বিজ্ঞান ও পুরাণ মিলেমিশে একাকার। মানুষ ও রোবটের অত্যাধুনিক মেলবন্ধনে গড়ে উঠেছে নতুন সভ্যতা। কমপ্লেক্সের গবেষণাগারে বৈজ্ঞানিক পদ্ধতিতে সুমতির গর্ভে আসে সন্তান। এই সন্তানকে বাঁচিয়ে রাখতে লড়াই হয় অশ্বত্থামা ও ভৈরবের মধ্যে।

প্রভাস-দীপিকা ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, কমল হাসান ও কলকাতার শাশ্বত মুখার্জী।

বিষয়:অমিতাভ কল্কি দীপিকা প্রভাস বলিউড সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…