বিনোদন

বক্স অফিসে রজনীকে টেক্কা দিলো শহীদ-কৃতির ছবি!

শহীদ-কৃতির ছবি ও রজনীর ছবি তুলনা, সিনেমার দৃশ্য ও অভিনেতা-অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিসে রজনীকে টেক্কা দিলো শহীদ-কৃতির ছবি, সিনেমার দৃশ্য ও অভিনেতা-অভিনেত্রী।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে স্টারকাস্ট খ্যাত দুটি ভারতীয় সিনেমা। যার একটি মেগাস্টার রজনীকান্ত অভিনীত তামিল সিনেমা ‘লাল সালাম’ এবং অপরটি বলিউড অভিনেতা শহীদ কাপুর ও কৃতি শ্যানন অভিনীত হিন্দি সিনেমা ‘তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া’।

কিন্তু বক্স অফিস দৌড়ে কোন ছবিটি এগিয়ে, জানেন কি? বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী যেখানে রজনীকান্তের ‘লাল সালাম’ ছবিটির আয় ৮ কোটি, সেখানে শহীদ কাপুর ও কৃতি শ্যানন অভিনীত ছবিটি আয় করেছে ১৪ কোটি রুপির বেশি!

সেক্ষেত্রে বলাই বাহুল্য যে, বক্স অফিস দৌড়ে মুক্তির প্রথম দিনে রজনীকে টেক্কা দিলেন শহীদ কাপুর!

এদিকে ভারতীয় বক্স অফিসে চোখ রাখলেও জানা যাচ্ছে যে, পুরো ভারত জুড়েও আয়ের দিক থেকে এগিয়ে শহীদ-কৃতির নতুন এই ছবি। কারণ, মুক্তির প্রথম দিনে ভারত জুড়ে শহীদ-কৃতির ছবি আয় করেছে ৭.০২ কোটি রুপি, যেখানে রজনীকান্তের ছবির আয় করেছে ৪.৬ কোটি রুপি।

শহিদ-কৃতির ‘তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া’ ছবির কাহিনী মূলত রোবটিক্স কাহিনীকে ঘিরে। যেখানে একজন রোবটিক্স নারীর সাথে একজন মানুষের প্রেমের কাহিনী তুলে ধরা হয়েছে। বক্স অফিস আয়ের পাশাপাশি সমালোচক ও দর্শকদের কাছে ছবিটি ব্যাপক প্রশংসা পাচ্ছে।

মুক্তির দিনে বক্স অফিসে খুব না জমলেও রজনীকান্ত অভিনীত ‘লাল সালাম’ দিয়ে আশাবাদী সমালোচকরা। ঐশ্বরিয়া রজনীকান্তের পরিচালনায় ‘লাল সালাম’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিষ্ণু বিশাল, বিক্রান্ত। তবে ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেও প্রশংসা পাচ্ছেন রজনীকান্ত। ক্রীড়া ভিত্তিক এই চলচ্চিত্রটি মূলত বিশেষ এক সামাজিক বার্তাই প্রদান করেছে সিনেমাতে।

বিষয়:কৃতি শ্যানন বক্স অফিস মেগাস্টার রজনীকান্ত লাল সালাম শহিদ কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…