আন্তর্জাতিক

‘ভারত-পাকিস্তান দুই পক্ষই জানে, এই ঘটনা অনেক বড় ঝুঁকি’

বয়স্ক ব্যক্তি সাক্ষাৎকারে বসে আছেন, আলোচনায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বয়স্ক ব্যক্তি একটি সাক্ষাৎকারে বসে আছেন, তিনি গম্ভীরভাবে কথা বলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিবিসি নিউজের আন্তর্জাতিক সম্পাদক জেরেমি বোয়েন বলেছেন, ভারত-পাকিস্তান দুই পক্ষই জানে, এই ঘটনা অনেক বড় ঝুঁকি আছে। তাই বর্তমানে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি বলেন, যারা এই খবর দেখছে, বিশেষ করে যাদের আত্মীয়-স্বজন ওই এলাকায় আছে, অথবা যারা ভাবছে সামনে কী হতে পারে- তারা সবাই চিন্তিত। সাংবাদিকদের উচিত আবেগে ভেসে না গিয়ে শান্তভাবে খবর জানানো।

জেরেমি বোয়েন আরও বলেন, এই ঘটনা এখন সারা বিশ্বে বড় খবর হয়ে উঠেছে। কিন্তু এখন দরকার, দুই দিক থেকেই কূটনৈতিকভাবে চেষ্টা করা যাতে আর সমস্যা না বাড়ে, বরং শান্তি আসে। দুই পক্ষই যেন বলতে পারে, “ন্যায়বিচার হয়েছে, এখন আমরা এখানেই ইতি টানতে পারি।”

মঙ্গলবার (৬ মে) রাতে পাকিস্তান ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলার পাল্টা জবাবও দিয়েছে পাকিস্তান। এ পাল্টা-পাল্টি হামলায় দুইদেশে এখন পর্যন্ত প্রায় ৪০ জন নিহত হয়েছে এবং ভারতীয় ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে।

বিষয়:পাকিস্তান বিবিসি নিউজ ভারত ভারত-পাকিস্তান উত্তেজনা ভারত-পাকিস্তান যুদ্ধ হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…