কুমিল্লা

প্রধানমন্ত্রীর ভারত সফরে দুই দেশের মঙ্গল আসবে: পরিকল্পনা মন্ত্রী

বাংলাদেশের একজন নেতা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন প্রবীণ নেতা সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন, চারপাশে অনেকে শুনছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দুই দেশেরই মঙ্গল আসবে। কারণ প্রতিবেশী এ দেশের সাথে আমাদের কোন বিরোধ নেই।

তিনি আরও বলেন, নেতিবাচক রাজনীতি স্বাধীন বাংলাদেশে চলেনা। আমি অনুরোধ করছি সবাইকে নেতিবাচক পথ বাদ দিয়ে ইতিবাচক পথে এসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে সুষ্ঠু সুন্দর নির্বাচন করা সম্ভব।

তিনি আজ বুধবার দুপুরে কুমিল্লার দাউদকান্দির হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, বীজপ্রযুক্তি ও বৃক্ষমেলার তিনদিনের মেলার উদ্ভোদনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দাউদকান্দি উপজেলার চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলী সুমন। এসময় সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্মকতা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মেলায় সরকারি ও বেসরকারি স্টলগুলো ঘুরে দেখেন মন্ত্রী। মেলায় ফলদ,কৃষি যন্ত্রপাতি, মাছ ধরার পদ্ধতি, বিভিন্ন বীজসহ প্রায় অর্ধশতাধীক স্টল রয়েছে।

বিষয়:প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফর শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…