বাংলাদেশ

প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে খাপ খাওয়াতে না পারলে বেকারত্ব কমবে না: প্রধানমন্ত্রী

প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে খাপ খাওয়াতে না পারলে বেকারত্ব কমবে না: প্রধানমন্ত্রী

শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে না পারলে দেশে বেকারত্ব কমানো সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গতানুগতিক শিক্ষাপদ্ধতি থেকে বেরিয়ে এসে দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থানমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রচলিত শিক্ষাপদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষাব্যবস্থাকে উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, দেশে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। তবে এর সঙ্গে শিক্ষার মান কতটা উন্নত করা সম্ভব হয়েছে, সেই প্রশ্ন রয়েছে। শিক্ষার বিস্তারের পাশাপাশি গুণগত মান নিশ্চিত করাও জরুরি। ফ্যাসিবাদী আমলে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন সবাইকে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে নতুন করে গড়ে তুলতে কাজ করতে হবে।

এসময় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত সুবিধা কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের সব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ রয়েছে। এসব প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের পরামর্শ দেন তিনি।

বিষয়:অধ্যক্ষ সম্মিলন প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…