ফুটবল

সৌদি ছেড়ে ব্রাজিলে যাচ্ছেন রোনালদো?

ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল মাঠে, মনোযোগী ও চিন্তিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল মাঠে, মনোযোগী ও চিন্তিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সৌদি প্রো লিগের আল নাসেরের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর সম্পর্কের ইতি টানার সম্ভাবনা দিন দিন জোরাল হচ্ছে। একসময় ক্যারিয়ারের শেষপর্যন্ত আল নাসেরে খেলার আগ্রহ প্রকাশ করা পর্তুগিজ মহাতারকা ভবিষ্যৎ নিয়ে ভাবনায় পড়েছেন। সৌদি প্রো লিগে ব্যক্তিগত পারফরম্যান্স দারুণ হলেও নেই দলীয় সাফল্য। আলোচনায় আছে সৌদি ছেড়ে ব্রাজিলের ক্লাবে নাম লেখাতে চান সিআর সেভেন।

যুক্তরাষ্ট্রে আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত চলবে ক্লাব বিশ্বকাপ। ৩২ দলের মধ্যে সুযোগ তৈরি করতে পারেনি আল নাসের। এ কারণেই সৌদি আরব ছেড়ে পাড়ি জমাতে পারেন ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোতে। কেননা দলটি খেলবে ক্লাব বিশ্বকাপে। প্রতিযোগিতায় ব্রাজিলের আরও তিন ক্লাব ফ্লুমিনেন্স, ফ্লেমেঙ্গো এবং পালমেইরাস। ইউরোপের বেশ কয়েকটি গণমাধ্যমে উঠে এসেছে বোটাফোগোর নাম।

এমন আলোচনার মাঝে বোটাফোগোর কোচ রেনাটো পাইভারের দিকে প্রশ্ন যায়, সত্যিই রোনালদো নাম লেখাচ্ছেন কিনা ক্লাবটিতে? পাইভার বলেছেন, ‘যদি তিনি আসেন, আমি তো তার মতো মহাতারকাকে না বলতে পারব না। আমি আসলে কিছু জানি না। শুধু প্রশ্নের উত্তরটা দেয়ার জন্য এটা বললাম। তবে সব কোচই সেরাটা চায়। রোনালদো এই বয়সেও গোলমেশিন। যে দল সুযোগের পর সুযোগ তৈরি করে, তিনি সেখানে ভালো করবেন।’

আগামী ৫ ফেব্রুয়ারি ৪০ বছরে পা রাখতে চলা রোনালদো এখনও আল নাসেরের সঙ্গে চুক্তি নবায়ন করেননি। ৩০ জুন তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।

বিষয়:আল-নাসের ক্লাব বিশ্বকাপ বোটাফোগো ব্রাজিল রোনালদো সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…