চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাফীর রোমান্টিক ছবির নায়িকা হচ্ছেন বর্ণিতা

ইমপ্রেসের পরবর্তী সিনেমায় ‘লাক্স সুপারস্টার ২০২৫’ বিজয়ী বর্ণিতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

শুক্রবার রাতে জমকালো আয়োজনে হয়ে গেল ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালে। এবারের আসরে চ্যাম্পিয়নের ট্রফিটি অর্জন করে নিলেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। আর তিনিই হতে যাচ্ছেন সময়ের তারকা নির্মাতা রায়হান রাফীর পরবর্তী সিনেমার নায়িকা!

সিনেমাটি প্রযোজনা করতে যাচ্ছে দেশের অন্যতম স্বনামধন্য সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালের মঞ্চেই আসে এই সিনেমার ঘোষণা!

বর্ণিতাকে লাক্স সুপারস্টার ঘোষণার পর তার হাতে স্বরোভস্কি ক্রিস্টালে তৈরি ট্রফি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস খান ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। পাশাপাশি তাকে দেওয়া হয় একটি বিলাসবহুল গাড়ির চাবি!

Banglabid

তবে চ্যাম্পিয়ন ঘোষণার আগেই মঞ্চে উপস্থাপক সৌমিক জানান, যিনি এই আসরে ‘লাক্স সুপারস্টার’ হতে যাচ্ছেন, তিনি রায়হান রাফীর রোমান্টিক সিনেমার নায়িকা হতে যাচ্ছেন! এমন ঘোষণায় হল রুমে বেশ কড়তালি পড়ে!

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন রাফী। তিনি বলেন,“আমি অনেক দিন ধরে খুঁজছিলাম আমার নেক্সট রোমান্টিক ছবির নায়িকাকে, মনে হয় চ্যাম্পিয়ন ঘোষণার মধ্য দিয়ে আমরা তাকে পেয়ে যাবো।” এসময় রাফী বলেন,“সিনেমার ঘোষণাটি মনে হয় আমাদের প্রযোজকের কাছ থেকে আসা উচিত।”

পরে তিনি মঞ্চে উপস্থিত ইমপ্রেস টেলিফিল্ম লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে এ নিয়ে কথা বলার আমন্ত্রণ জানান। তিনি ঘোষণা দিয়ে বলেন, ‘লাক্স সুপারস্টার ২০২৫’ যে হচ্ছে, তাকে নিয়ে ইমপ্রেস একটি সিনেমা করবে। যেটির পরিচালনায় আছে রাফী।

Reneta

শুধু রাফীর সিনেমা নয়, শিহাব শাহীনের একটি ওয়েব কন্টেন্টেও দেখা যাবে লাক্স সুপারস্টারজয়ীকে। এসময় ফরিদুর রেজা সাগর বলেন, “শিহাব শাহীন ও রাফীকে অভিনন্দন যে, তোমরা একদম নতুনদের নিয়ে কাজ করছো। ইমপ্রেস ও ইউনিলিভার সব সময় এই ব্যাপারে উৎসাহ দেয়।”

চ্যাম্পিয়ন হওয়ার পর বর্ণিতা এ বিষয়ে বলেন, “রায়হান রাফী স্যার শুরু থেকে আজ পর্যন্ত আমাদের মেন্টর হিসেবে কাজ করেছেন। তার মতো গুণী নির্মাতার সান্নিধ্য পেয়ে অনেক কিছু শিখতে পেরেছি। তার কাজগুলো বড় স্ক্রিনে দর্শক হিসেবে দেখেছি। আগামীতে আমি কাজের সুযোগ পাবো, এটা অবিশ্বাস্য ব্যাপার আমার জন্য। রায়হান রাফী স্যার যে স্কেলে সিনেমা বানান, সেখানে নিজেকে পরিপূর্ণভাবে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করব।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেস টেলিফিল্মনায়িকাফরিদুর রেজা সাগরবর্ণিতারোমান্টিক ছবিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

তানজিদের সেঞ্চুরিটা যে কারণে বিশেষ

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা মামলা হাইকোর্টে বিশেষ বেঞ্চে শুনানি রোববার

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

আলবার্টায় উচ্চ আদালতের বিচারক নিয়োগের গণভোট অক্টোবরে

আগস্ট ১৪, ২০২৬

সেপ্টেম্বরে কলকাতায় যাচ্ছে বাংলাদেশের যে ৩ ছবি

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত সঠিক পথে না এলে পাকিস্তান সরাসরি জবাব দিবে: শেহবাজ শরিফ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT