চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিস জনসনকে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিলেন পুতিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ পূর্বাহ্ণ ৩০, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন ভাবুক মুখে হাত রাখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দাবি করেছেন, তার উপর ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে।

রাশিয়া-ইউক্রেনে হামলা শুরু হওয়ার প্রায় দুই সপ্তাহ আগে পুতিনের সঙ্গে ফোনে কথা হয় তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। পুতিনকে বরিস বোঝানোর চেষ্টা করেন যেন তিনি ইউক্রেনের উপর হামলা না করেন।

সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী পুতিনকে জানান, যদি রাশিয়া ইউক্রেনের উপর হামলা করে তাহলে, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেয়া হবে এবং রাশিয়ার সীমান্তের কাছে ন্যাটো সেনাদের উপস্থিতি আরো বাড়ানো হবে। তখন ফোনালাপে পাল্টা আক্রমণের হুমকি দিয়েছিলেন পুতিন।

এ ব্যাপারে বরিস জনসন বলেছেন, “এক পর্যায়ে তিনি আমাকে হুমকি দিয়ে বলেন, ‘বরিস, আমি আপনাকে আঘাত করতে চাই না, কিন্তু একটি ক্ষেপণাস্ত্র হামলা শুধু এক মিনিট সময় নেবে।”

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও দাবি করেছেন, তিনি পুতিনকে বোঝানোর চেষ্টা করেছিলেন ইউক্রেন ভবিষ্যতে ন্যাটোতে যোগ দেবে না।

তিনি বলেন, “পুতিন বলেছিলেন, ‘বরিস আপনি বলছেন ইউক্রেন এখনই ন্যাটোতে যোগ দেবে না।” “এখন বলতে কি বোঝায়? তখন আমি বলি, ‘আমি বলতে পারি ইউক্রেন ভবিষ্যতে ন্যাটোতে যোগ দেবে না। আপনি এটি খুব ভালোভাবে জানেন’।”

জনসন জানিয়েছেন, পুতিন খুবই ঠাণ্ডা ভাষায় তাকে হুমকি দিয়েছিলেন। পুতিনকে আলোচনায় বসার কথা বললে তিনি সেটি গুরুত্ব দেননি বলে জানিয়েছেন বরিস জনসন।

ট্যাগ: ক্ষেপণাস্ত্র হামলাপুতিনবরিস জনসন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাধারণ নাগরিকদের জন্য অস্ত্র সহজলভ্য করছে ইসরায়েল

পরবর্তী

রক্তে ভেসে গেল মেক্সিকোর নাইটক্লাব, গোলাগুলিতে নিহত ৮

পরবর্তী
নাইটক্লাবে গুলির ঘটনায় নিহত ৮, পুলিশ তদন্ত চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রক্তে ভেসে গেল মেক্সিকোর নাইটক্লাব, গোলাগুলিতে নিহত ৮

রিয়াল ও পিএসজির ফুটবল ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল-পিএসজির হোঁচটের রাত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT