বিনোদন

‘রাজকুমার’ এর দ্বিতীয় গান যেন বিরহ বন্দনা!

প্রিন্স মাহমুদের কথা ও সুরে ‘বরবাদ’ নামের গানটি গেয়েছেন আলিফ নামে নতুন শিল্পী

নেতিবাচক আবহাওয়ায় দুইজন যুবক-যুবতী রোডে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাইরে ঠাণ্ডা আবহাওয়ায় দুইজন যুবক-যুবতী একটি রোডে দাঁড়িয়ে আছেন, পেছনে একটি ট্রাভেল ট্রেলার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদে মুক্তি পেতে যাওয়া ছবিগুলোর মধ্যে আলোচনার শীর্ষে থাকা ‘রাজকুমার’ ছবির আরও এক গান প্রকাশ্যে এলো। প্রিন্স মাহমুদের লেখা ও সুর সংগীতে ‘বরবাদ’ নামে এ গানে শাকিব খানের প্রেম প্রকাশের আকুতি হৃদয় ছুঁয়ে গেছে। সেই সঙ্গে নজর কেড়েছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

নতুন এই গানে কণ্ঠ দিয়েছেন আলিফ নামে নবাগত এক শিল্পী। যার কণ্ঠে গানটি শুনে অনেকেই বলছেন, তার গায়কী অনেকটা আতিফ আসলামের মতো!

‘বরবাদ’র দৃশ্যে নিউ ইয়র্ক যেমন দেখা গেছে, তেমনি উঠে এসেছে সুজলা-সফলা-শস্য-শ্যামলা বাংলাদেশের ছবিও। হলুদ সরিষা ক্ষেত, রেলওয়ে স্টেশনের সৌন্দর্য ঘুরে ফিরেই এসেছে।

নায়িকা কোর্টনি কফির সঙ্গে শাকিবের প্রেমময় রসায়ন যেমন ফুটিয়ে তোলা হয়েছে, তেমনি রয়েছে বিরহের আঁচ। কারণ এই গানের মূল বাণীতে রয়েছে বিরহ বন্দনা।

প্রকাশিত ‘বরবাদ’ গানটি ইউটিউব থেকে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন দর্শকরাও। সেই সঙ্গে শাকিবের ফ্যান পেজ থেকে গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে ট্রেন্ডিংয়ে উঠে আসছে। অল্প সময়ে মিলিয়ন ভিউস অতিক্রম করে। এছাড়া ইউটিউবসহ সোশ্যাল মিডিয়ার সব মাধ্যমে বেশ প্রশংসা কুড়াতে দেখা যাচ্ছে।

প্রিন্স মাহমুদ বলেন, এটা ভালবাসার গান। যারা ভালোবাসায় আছেন, তারা এ গানের ভিতরে ভিতরে বরবাদ হয়ে যাবেন। আমার প্রবল বিশ্বাস, এই গানটি দর্শক-শ্রোতার মনে গেঁথে যাবে।

আরশাদ আদনানের প্রযোজনায় ‘রাজকুমার’ পরিচালনা করেছেন হিমেল আশরাফ। তিনিই গেল বছরের ব্লকবাস্টার হিট ‘প্রিয়তমা’ বানিয়েছেন। ঈদের দিন থেকে দেশের সর্বাধিক প্রেক্ষাগৃহে চলবে ছবিটি।

বিষয়:গান বরবাদ রাজকুমার শাকিব খান সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…