চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় ফরিদুর রেজা সাগরের ৮টি বই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২৪
শিল্প সাহিত্য
A A

ফরিদুর রেজা সাগর। সুপরিচিত গণমাধ্যম ব্যক্তিত্ব, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক। এসব পরিচয়ের বাইরে তিনি দেশের প্রখ্যাত একজন শিশু সাহিত্যিক। চলতি একুশে বইমেলায় জনপ্রিয় এই সাহিত্যিকের বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে।

এরমধ্যে আছে দেশের গণ্ডি পেরিয়ে বাংলা ভাষাভাষি শিশু-কিশোরদের কাছে অতি পরিচিত ‘ছোটকাকু’ সিরিজের বই। মাওয়া থেকে হাওয়া এবং পঞ্চগড়ে পিয়ানো রহস্য ছাড়াও ‘তারপরও হাফ ডজন ছোটকাকু’ আছে প্রকাশিত বইয়ের তালিকায়।

পশ্চিম বঙ্গের সাহিত্যে শিশু-কিশোরদের জন্য বেশকিছু জনপ্রিয় গোয়েন্দা কাহিনী ভিত্তিক উপন্যাস থাকলেও বাংলাদেশের সাহিত্যে তা ছিলো বিরল। সেই অভাব ঘুচিয়েছে ‘ছোটকাকু’। সমকালীন সাহিত্যিকরাও এমনটাই মনে করেন। তাছাড়া এই চরিত্রটি এখন শুধুমাত্র উপন্যাসের পাতায় নেই, বরং এটি এখন টেলিভিশনেও বেশ জনপ্রিয়। ছোটকাকুর চরিত্রে রূপদান করতে গিয়ে নন্দিত অভিনেতা আফজাল হোসেনকেই এখন সবাই ছোটকাকু নামে চেনেন! যে চরিত্রটি শিশু-কিশোরদের মাঝে ব্যাপক প্রভাব ফেলেছে।

ছোটকাকু ছাড়াও বইমেলায় রয়েছে ফরিদুর রেজা সাগরের লেখা স্মৃতিগদ্যের বই। যেখানে তিনি ব্যক্তিগত স্মৃতিকথার মালা গেঁথেছেন। যেসব বিখ্যাত ব্যক্তিকে তিনি কাছ থেকে দেখেছেন, সেসব টুকরা স্মৃতি স্থান পেয়েছে কোনো কোনো লেখায়।

প্রকাশিত বইয়ের তালিকায় আছে স্মৃতিময় প্রীতিময় এবং সুতোয় বাঁধা জীবনের মতো বই। এছাড়াও ‘কিশোর সমগ্র ১৫’ ও ‘কিশোর সমগ্র ১৬’ সহ গুণী এই সাহিত্যিকের লেখা নতুন উপন্যাস ‘রহিম সাহেবের হাত ও আরেক পৃথিবী’। এরমধ্যে কিশোর সমগ্র সময় প্রকাশনী থেকে প্রকাশিত হলেও ‘রহিম সাহেবের হাত ও আরেক পৃথিবী’ উপন্যাসটি পাওয়া যাবে অন্য প্রকাশের স্টলে।

ছোটকাকু সিরিজের বইগুলো মাওয়া থেকে হাওয়া এবং পঞ্চগড়ে পিয়ানো রহস্য বই দুটি পাঠক পাবেন অনন্যা প্রকাশের স্টলে, অন্যদিকে ‘হাফ ডজন ছোটকাকু’ বইটি পাওয়া যাবে অন্য প্রকাশের স্টলে।

Reneta

প্রসঙ্গত, শিশু সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলা একাডেমি পাওয়া লেখক ফরিদুর রেজা সাগর। পরবর্তীতে পেয়েছেন একুশে পদক। তার মা প্ৰখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। বাবা বাংলাদেশের প্রথম চলচ্চিত্ৰবিষয়ক পত্রিকা সিনেমা’র সম্পাদক এবং এদেশের প্রথম শিশুচলচ্চিত্র ‘প্রেসিডেন্ট” এর নির্মাতা ফজলুল হক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপন্যাসগল্পফরিদুর রেজা সাগরফরিদুর রেজা সাগরের বইবইমেলাস্মৃতিগদ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

গোলরক্ষকের দৃঢ়তার মঞ্চে পয়েন্ট ভাগাভাগি করল ইকুয়েডর-কুরাসাও

জুন ২১, ২০২৬

উন্ডাভের জোড়া গোল, কষ্টার্জিত জয়ে এক যুগ পর নকআউটে জার্মানি

জুন ২১, ২০২৬

ব্রোবি ও গ্যাকপোর জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

জুন ২১, ২০২৬

শেষ কবে বাবার সঙ্গে বসে একটা সিনেমা দেখেছেন?

জুন ২১, ২০২৬

বিশ্বকাপে পাকিস্তানকে দাপটে হারাল বাংলাদেশ

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT