বাংলাদেশ

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পরই বইমেলা

বইমেলায় উপচে পড়া ভিড়, হাজারো পাঠক বই কিনতে আসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলায় ব্যাপক ভিড়, পাঠকরা নতুন বই কেনার জন্য উপচে পড়া জনসমাগম।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সার্বিক পরিস্থিতি বিবেচনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরপর ফেব্রুয়ারি মাসেই অমর একুশে বইমেলা ২০২৬ আয়োজন বাস্তবসম্মত বলে মনে করে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।

আজ রোববার ২ নভেম্বর বিকাল সাড়ে ছয়টায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধি দলের সাথে বাংলা একাডেমির মহাপরিচালকের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অমর একুশে বইমেলা ২০২৬-এর সময়-নির্ধারণ বিষয়ে সমিতির প্রস্তাব নিয়ে আলোচনা হয়, সেখানে এ প্রস্তাবটি উপস্থাপন করা হয়।

সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলা একাডেমি।

বৈঠকে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কয়েকটি সম্ভাব্য সময়ের কথা বলে। রাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক সংস্থার পরামর্শও পর্যালোচনা করা হয়। এর মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরপর ফেব্রুয়ারি মাসেই মেলা আয়োজনের প্রস্তাব সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাস্তবসম্মত বলে গৃহীত হয়।

সভায় সিদ্ধান্ত হয়, নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পরই মেলার তারিখ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, অমর একুশে বইমেলা ২০২৬ আয়োজনের ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে বাংলা একাডেমি নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছে বলে জানিয়েছে বাংলা একাডেমি।

বিষয়:অমর একুশে বইমেলা ২০২৬ বাংলা একাডেমি বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…