চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীদেবীর জন্মদিনে তার স্মরণে পুরো পরিবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২৪
বিনোদন
A A
শ্রীদেবীর জন্মদিনে তার স্মরণে পুরো পরিবার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের প্রথম নারী সুপারস্টার হিসেবে যদি কারো নাম উল্লেখ করতেই হয় তবে সেটি হবে শ্রীদেবী। নামটাই যথেষ্ট তাকে পরিচিত করাতে। প্রয়াত অভিনেত্রীর নামের পাশে যত বিশেষণ ব্যবহার করা যায়, ততই কম হবে। আজ সেই শ্রীদেবীর জন্মদিন।

বেঁচে থাকলে ৬১তম জন্মদিন পালন করতেন তিনি।  জন্মদিনে তার স্মরণে তাকে মনে করতে ভুলে যাননি প্রযোজক-স্বামী বনি কাপুর ও তাদের মেয়ে জাহ্নবী ও খুশি কাপুর।

এদিন খুশি তার শৈশবের দিনগুলির একটি ছবি বের করেন, যেখানে তার মা (শ্রীদেবী) এবং বোন (জাহ্নবী) রয়েছে। তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে শ্রীদেবী এবং জাহ্নবীর সঙ্গে একটি সুন্দর মুহূর্তের একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন।

Banglabid

সোমবার মধ্যরাতে শ্রীদেবীর স্বামী-প্রযোজক বনি কাপুর এই বিশেষ দিনে ‘জান’-কে শুভেচ্ছা জানান। প্রয়াত অভিনেত্রীর ছবিটি ২০১২ সালের কমেডি-ড্রামা ইংলিশ ভিংলিশের বলে মনে হচ্ছে। পোস্টের সঙ্গে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার জান’।

পোস্টটি আপলোড করা মাত্রই কমেন্ট সেকশনে ভরিয়ে দেন অনুরাগীরা। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘শুভ জন্মদিন হাওয়া হাওয়াই। আমরা আপনাকে খুব মিস করি।’ আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘সে সবসময়ই সেরা’।

১৯৬৩ সালে শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপান নামে জন্মগ্রহণ করেন। তিনি ‘চাঁদনী’, ‘লামহে’, ‘মিস্টার ইন্ডিয়া’, ‘চালবাজ’, ‘নাগিনা’, ‘সাদমা’ এবং ‘ইংলিশ ভিংলিশ’ এর মতো সিনেমায় তার আইকনিক ভূমিকার জন্য পরিচিত। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী তামিল, তেলুগু, মালয়ালাম এবং কন্নড় সিনেমাতেও অসাধারণ অভিনয় করে ছাপ রেখে গিয়েছেন। তার শেষ চলচ্চিত্র ছিল ‘মম’। যার জন্য তিনি মরণোত্তর সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কারও পেয়েছিলেন।

Reneta

২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন শ্রীদেবী। সেখানেই হোটেলের বাথরুমের বাথটবে ডুবে মারা যান অভিনেত্রী। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন খোদ বনি। স্বভাবতই অনেকেই অভিযোগের আঙুল তুলেছিলেন অভিনেত্রীর স্বামীর দিকে।- ইন্ডিয়া টুডে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুশি কাপুরজন্মদিনজাহ্নবী কাপুরবনি কাপুরশ্রীদেবী
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT