বিনোদন

বলিউড তারকাদের নতুন বছর উদযাপন

নতুন বছরের উদযাপন ও সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাকৃতিক সৌন্দর্য ও বন্ধুদের সাথে নতুন বছরের উদযাপন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বছর শেষে নতুন কিছুর প্রত্যাশায় থাকে মানুষ। নতুন বছরকে স্বাগত জানাতে এসময় সারা বিশ্বের মানুষ নানাভাবে উদযাপন করে। যার ব্যতিক্রম হয় না বলিউড তারকাদের ক্ষেত্রেও।

প্রতি বছরই জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে থাকে বলিউড তারকারা। কখনো পার্টির আয়োজনের মধ্য দিয়ে আবার কখনো বা বিদেশের মাটিতে পাহাড় কিংবা সমুদ্রের কাছাকাছি গিয়ে পুরোনো বছরের শেষকে বিদায় এবং নতুন বছরের শুরুকে উপভোগ করে থাকে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে এবছর নতুন বছরকে স্বাগত জানালেন বলিউড তারকারা।

২০২২ সালের শেষ রাতে থার্টি ফার্স্ট উদযাপনের পাশাপাশি নতুন বছরকে স্বাগত জানাতে এবছর কাছের মানুষদের জন্য ঘরোয়া পার্টির আয়োজন করেছিলেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর।  যেখানে সিল্কের পাজামা পরে বসেছিলেন আলিয়া ভাট ও তার দিদি শাহিন। বাস্তুতেই বসেছিল আড্ডার আসর। ছিলেন অভিনেতা আদিত্য রায় কাপুর, পরিচালক রোহিত ধাওয়ান ও তার স্ত্রী জাহ্নবী ধাওয়ান।

সকলের সঙ্গে কাটানো এই সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করে আলিয়া লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার… আমার প্রিয় মানুষগুলোর সঙ্গে।’ গ্রুপ ফটোর সঙ্গে নিজের একার একটা ছবিও শেয়ার করেছেন আলিয়া। যেখানে দেখা গেল দুই হাত দিয়ে হার্ট ইমোজি বানিয়েছেন নায়িকা।

নতুন বছরকে স্বাগত জানাতে পুরো পরিবার সহকারে সুইজারল্যান্ডে উড়াল দিয়েছেন কারিনা কাপুর খান ও সাইফ আলি খান। সেখান থেকে গেল বছরের শেষ সূর্যাস্তকে বিদায় জানাতে কারিনা একটি ছবি পোস্ট করে লিখেছেন, “২০২২ সালের শেষ সূর্যাস্তের পিছনে ছুটছি এবং সেখানে থাকার সময় পোজ দিচ্ছি… চলো ২০২৩… চলে এসো… আমি তোমার জন্য প্রস্তুত,”। ছবিতে কারিনাকে দেখা গেছে একটি ব্যাগি জিন্সের সঙ্গে চেকার-নীল শার্টে।

এদিকে ২০২৩ এর প্রথম প্রহরে অর্জুন কাপুর-মালাইকা আরোরা, বরুণ ধাওয়ান-নাতাশা দালাল এবং তাদের কয়েকজন বন্ধু একসাথে নববর্ষ উদযাপন করেছেন। একটি গ্রুপ ফটো শেয়ার করে অর্জুন লিখেছেন, “২০২৩ কে নিয়ে আসুন!!!” একই ছবি শেয়ার করে তার লেডি লাভ মালাইকা লিখেছেন, “ভালোবাসা, সুখ এবং চিরন্তন রোদ… শুভ ২০২৩।”

একই সঙ্গে মনীশ মালহোত্রা নতুন বছরে শুরুতে বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদভানি ও করণ জোহরের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন।

নতুন বর্ষ উদযাপন করতে দৌড়ে পিছিয়ে নেই ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ দম্পত্তিও। নতুন বছরের ছুটি কাটাতে রাজস্থানে উড়ে গেছেন বলিউডের তারকা দম্পতি। পাহাড় কিংবা সমুদ্র নয়, বছর শেষে একান্ত সময় কাটাতে জঙ্গলকেই বেছে নিয়েছেন ভিক্যাট। তবে এবার চেনা গন্তব্য রণথম্ভোর নয়, পালি জেলার জাওয়াই বন্ধ গ্রামেই ভ্রমণ সারলেন ভিক্যাট। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে ক্যাটরিনা লিখেছেন, ‘কী অপূর্ব… আমার দেখা সেরা স্থানগুলোর মধ্যে অন্যতম এটি!’

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…