চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডে সুদিন এনেছে ‘ব্রহ্মাস্ত্র’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

বলিউডের ‘খারাপ সময়ে’ দুর্দান্ত এক শুরু দেখালো ‘ব্রহ্মাস্ত্র’। মুক্তির প্রথম দিনই বক্স অফিসে রেকর্ড গড়লো রণবীর কাপুর ও আলিয়া ভাট জুটির প্রথম ছবিটি। মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ৭৫ কোটি রুপি। দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ কোটি রুপিতে।

বলিউড হাঙ্গামার সূত্রে জানা গেছে, মুক্তির দ্বিতীয় দিনে শুধু মাত্র হিন্দিতেই ছবিটি আয় করেছে  ৩৬-৩৮ কোটি রুপি। প্রথম দিনের হিন্দি ভার্সনের আয়ের তুলনায় যা বেশি। ফলে তিন দিনের আয় মিলিয়ে ছবিটির হিন্দি ভার্সনের আয় যে ১০০ কোটিরও বেশি আয় ছাড়াবে তা আর বলার অপেক্ষা থাকে না।

এদিকে দেশীয় বাজারের পাশাপাশি  আন্তর্জাতিক বাজারেও খুব ভালো ব্যবসা করছে অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’। বিশেষ করে কানাডা ও আমেরিকায় প্রথম দিনে ছবিটির আয় ৩ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। ফলে উইকেন্ডে যে এটি  ৯-১০ মিলিয়ন ডলার হয়ে যাবে তা অনেকটাই আন্দাজ করা যায়।

যদিও মুক্তির পর থেকেই ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি নিয়ে দর্শক-সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। ছবিটির ভিএফএক্স নিয়ে সবাই প্রশংসা করলেও গল্প নিয়ে অনেকেই অসন্তুষ্টি প্রকাশ করেছেন।

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শুটিং করতে গিয়ে রণবীর ও আলিয়া একে অপরের প্রেমে পড়েন। সিনেমাটি মুক্তির আগেই তারা গাঁটছড়া বাঁধেন। এই জুটি ছাড়াও এতে আরো অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায়ের মতো তারকারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিয়া ভাটব্রহ্মাস্ত্ররণবীর কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

৪২ লাখ ৫ হাজার কৃষক পাবেন ‘কৃষক কার্ড’

জুন ১১, ২০২৬

মৃতদেহ সংরক্ষণে খরচ কমছে

জুন ১১, ২০২৬

‘খেলা দেখার সময় প্রতিটি মুহূর্ত তোমাকে মিস করবো’

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পে বড় সহায়তা, ক্যামেরা ও প্রজেক্টরের যন্ত্রাংশে কমছে শুল্ক

জুন ১১, ২০২৬

এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা: মাহদী আমিন

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT