বিনোদন

শাহরুখের সঙ্গে আবার জুটি বাঁধলেন দীপিকা!

দীপিকা ও শাহরুখের কাছাকাছি অবস্থানে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দীপিকা ও শাহরুখের একসঙ্গে ছবি, যেখানে তারা একে অপরের খুব কাছাকাছি।. Channel i News – চ্যানেল আই নিউজ

আবারও জুটি বাঁধছেন শাহরুখ-দীপিকা। তবে নতুন ছবিতে নয়, এই জুটিকে আবার একবার একসঙ্গে দেখা যেতে পারে নতুন বিজ্ঞাপনে।

হুন্দাই মোটর ইন্ডিয়ার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন দীপিকা পাড়ুকোন। ২৯ ডিসেম্বর শুক্রবার হুন্দাই মোটর ইন্ডিয়ার তরফ থেকে দীপিকাকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করা হয়েছে। এদিকে চলতি ডিসেম্বরেই কিং খান শাহরুখের সঙ্গে দীর্ঘ ২৫ বছরের সম্পর্ক উদযাপন করেছে হুন্দাই। একারণে ধারনা করা হচ্ছে শাহরুখ-দীপিকাকে হুন্দাই গাড়ির নতুন কোনও বিজ্ঞাপনে একসঙ্গে দেখা যাবে।

প্রসঙ্গত ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবির হাত ধরে শাহরুখের নায়িকা হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন দীপিকা পাড়ুকোন। তারপর বহু ছবিতে শাহরুখের সঙ্গে রোমান্স করেছেন দীপিকা। শাহরুখ-দীপিকার রসায়ন বরাবরই হিট।

চলতি বছরে কিং খানের দুটি ব্লকবাস্টার ছবি ‘পাঠান’ ও ‘জওয়ান’-এ শাহরুখের সঙ্গে ছিলেন দীপিকা। দীপিকাকে ‘লাকি চার্ম’ মানেন শাহরুখ।

বিষয়:দীপিকা পাড়ুকোন শাহরুখ খান হুন্দাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…