বিনোদন

দুই ছেলের পর এবার কন্যার মা লিসা?

একজন নারী আধুনিক পোশাক পরে স্টাইলিশভাবে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী আধুনিক পোশাক পরা এবং বিভিন্ন গহনা পরা অবস্থায় ছবি তুলছেন, পটভূমিতে কালো-সাদা রেখাযুক্ত ডিজাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আবারও মা হলেন জনপ্রিয় সুপার মডেল ও বলিউড অভিনেত্রী লিসা হেইডন। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো বিষয়টি জানাননি তিনি।

তবে এক ভক্তের প্রশ্নের উত্তর দিতে গিয়ে খবরটি ফাঁস করেছেন লিসা।

সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভক্ত লিসা হেইডনকে প্রশ্ন করেন, ‘আমাকে বলবেন, আপনার ছোট ছোট তিন সন্তান এখন কোথায়?’ এর উত্তরে লিসা লেখেন, ‘আমার কোলে’।

এর আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে গেল ফেব্রুয়ারিতে তৃতীয়বার গর্ভাবস্থার ঘোষণা দিয়েছিলেন লিসা। সেসময় সেই ভিডিওতে লিসার বড় ছেলে জ্যাককে তিনি জিজ্ঞাসা করেছিলেন, মাম্মির পেটের ভেতর কি আছে? তখন জ্যাক চিৎকার করে বলে উঠেছিলো, ‘বেবি বোন’।

দীর্ঘদিন লুকিয়ে প্রেম করার পর ২০১৬ সালে দিনো লালাভানিকে বিয়ে করেন লিসা। দিনো পাকিস্তানি বংশোদ্ভুত ব্রিটিশ উদ্যোক্তা গুল্লু লালভানির ছেলে। লিসা-দিনোর বিয়ের কয়েকদিন পরেই লিসার প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনা যায়।

এরপর ২০১৭ সালে প্রথম সন্তানের মা হন এই অভিনেত্রী। ছেলের নাম রাখেন জ্যাক। গত বছর তার দ্বিতীয় ছেলে লিওর জন্ম হয়। আর এবার এই দম্পতির ঘরে এসেছে কন্যা সন্তান।

বিষয়:কন্যা সন্তান বলিউড বলিউড অভিনেত্রী সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…