চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একলাফে সেরা দশে বোল্যান্ড, এক যুগে সর্বনিম্নে কোহলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে জিতের উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দুর্দান্ত বল করে ম্যাচে মোট ১০ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ড। পারফরম্যান্সটি তাকে ম্যাচসেরার পুরস্কার এনে দেয়। অজিরা ৩-১ ব্যবধানে সিরিজ জয়ের পর আরও সুখবর পেলেন ৩৫ বর্ষী বোল্যান্ড। একলাফে ২৯ ধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ে সেরা দশে ঢুকে পড়েছেন তিনি।

বুধবার আইসিসির র‌্যাঙ্কিংয়ে সবশেষ হালনাগাদে বোল্যান্ডের অবস্থান দশে। ক্যারিয়ারসেরা ৭৪৫ রেটিং পয়েন্ট অর্জন করেছেন ডানহাতি পেসার। ২১ উইকেট নিয়ে সিরিজে তৃতীয় সেরা উইকেট সংগ্রাহক হয়েছিলেন।

সিরিজসেরা জাসপ্রীত বুমরাহ এখনও শীর্ষে আছেন। বোর্ডার-গাভাস্কার সিরিজে মোট ৩২ উইকেট তুলেছেন তিনি। যদিও এসসিজিতে শেষ ইনিংসে বল করতে পারেননি চোটে পড়ে। ম্যাচে অধিনায়কত্বও করেন বুমরাহ।

Banglabid

বাজে পারফর্ম করে সিরিজজুড়ে আলোচনায় থাকা কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি ক্যারিয়ারে একযুগে সর্বনিম্ন অবস্থানে নেমে গেছেন। তার বর্তমান অবস্থান ২৯এ। ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরিয়ান ২০১২ সালে সর্বনিম্ন ৩৬-এ ছিলেন।

একধাপ এগিয়ে তিনে থাকা অজি অধিনায়ক প্যাট কামিন্স দুইয়ে উঠেছেন। সাউথ আফ্রিকার কাগিসো রাবাদা চার থেকে তিনে উঠেছেন। টেস্টের সেরা বিশে বাংলাদেশের একমাত্র বোলার স্পিনার তাইজুল ইসলাম।

ব্যাটিংয়ের শীর্ষে আছেন ইংল্যান্ডের জো রুট। প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা তিনধাপ এগিয়ে ৯ থেকে ৬এ উঠেছেন। তিনধাপ উন্নতি করে ১২ থেকে ৯তে উঠেছেন ভারতের রিশভ পান্ট। সেরা ৪০-এর মধ্যে আছেন বাংলাদেশের মুশফিকুর রহিম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কামিন্সকোহলিবাভুমাবুমরাহবোল্যান্ডরুটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT