চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুল ভাসানোর মধ্য দিয়ে পাহাড়ে ৩ দিনের বৈসাবি উৎসব শুরু

মনসুর আহম্মেদ মনসুর আহম্মেদ
১:১০ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২৩
- সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A

কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে পাহাড়ে শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১৪টি ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব বৈসাবি। বৈসাবিকে ঘিরে উৎসবের ৩ দিনের মধ্যে আজ প্রথম দিন কাপ্তাই হ্রদের গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্য দিয়ে পাহাড়ে শুরু হয়েছে চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই ও ত্রিপুরাদের বৈসুক উৎসব।

সকাল থেকে পাহাড়ী নারীরা বাগান থেকে ফুল সংগ্রহ করে একে একে চলে আসে কাপ্তাই হ্রদে। সৃষ্টিকর্তার আর্শীবাদ প্রার্থনা করে কাপ্তাই হ্রদে গঙ্গা দেবীর উদ্দেশে পানিতে ফুল ভাসিয়ে উৎসবের সূচনা করেন।

বৈসাবীর প্রথম দিন রাঙ্গামাটি রাজবাড়ী ঘাট, গর্জনতলীসহ শহরের বিভিন্ন স্থানে এবং রাঙ্গামাটির ১০উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে উৎসবের শুরু করে।

দিনব্যাপী চলে বিভিন্ন আনন্দ আয়োজন। নতুন বছরে সবার প্রত্যাশা ভালো কাটুক আগামী দিনগুলো। এছাড়াও খাগড়াছড়িসহ অন্যান্য পাহাড়ি অঞ্চলেও চলছে এই উৎসবের আমেজ।

আজহার হীরা, খাগড়াছড়ি:
গঙ্গাদেবীর উদ্দেশ্যে নদীতে ফুল পূজার মধ্যদিয়ে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে শুরু হয়েছে ‘বৈসাবি’ উৎসব। চাকমাদের ফুল পূজার দিনে শুরু হয় এই উৎসবের আমেজ। আজ ভোরে খাগড়াছড়ি সদরের খবংপুড়িয়া এলাকা দিয়ে চেঙ্গী নদীতে ফুল পূজা করেন চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠির হাজারও মানুষ।

বিভিন্ন বয়সী চাকমা শিশু-কিশোর, তরুণ-তরুণী, নারী-পুরুষের ভিড় জমান নদীর তীরে। কেউ একা, আবার অনেকে দলবদ্ধ হয়ে নদীতে নানা রঙের ফুল উৎসর্গ করেন। ফুলে ফুলে রঙিন হয়ে উঠে চেঙ্গী নদীর দু’কুল।

Reneta

সকালে ফুল পুজা দেখতে নদীতে আসেন জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান, পুলিশ সুপার নাইমুল হক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী।

এদিকে ত্রিপুরা ক্ষুদ্র নৃগোষ্ঠির পাহাড়িরাও আগামীকাল বৃহস্পতিবার চৈত্র সংক্রান্তির দিনে ফুল বৈসুর মধ্যদিয়ে বৈসু উৎসব শুরু করবেন। এছাড়া নববর্ষের দিন থেকে মারমা ক্ষুদ্র নৃগোষ্ঠির লোকেরা সাংগ্রাই পালন শুরু করবেন।

উল্লেখ্য, ১২ এপ্রিল থেকে বৈসাবির উৎসব শুরু হলেও এর আগে থেকে শুরু হয় পাহাড়ে উৎসবের আমেজ। বৈসাবিকে ঘিরে সকল সম্প্রদায়ের মানুষ মিলে যেন একাকার হয়ে যায়।

বৈসাবির প্রথম দিন ফুলবিজু, আগামীকাল ১৩ এপ্রিল মূল বিজু এবং ১৪ এপ্রিল গোজ্যেপোজ্যে পালিত হবে।

বৈসাবির উৎসবকে কেন্দ্র করে প্রতিবছর এই তিনদিন আনন্দ উৎসবে মেতে থাকবে পার্বত্য অঞ্চলের সকল সম্প্রদায়ের মানুষ। আগামী ১৫/১৬ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী সাংগ্রাই জলোৎসবের মধ্যদিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে পাহাড়ের বৈসাবি উৎসবের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাপ্তাই হ্রদচাকমাত্রিপুরাবৈসাবী উৎসবমারমাসাংগ্রাই
শেয়ারTweetPin

সর্বশেষ

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

জুলাই ২৮, ২০২৬
CID logo

অনলাইন জুয়া ও ক্রিপ্টোকারেন্সির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে চক্র, তদন্তে সিআইডি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার পোষ্য কুকুর

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফ্রান্সের বক্তব্যের সময় মার্কিন প্রতিনিধিদলের ওয়াকআউট

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অবৈধ বসতি সম্প্রসারণে ইসরায়েলের পরিকল্পনার নিন্দা জাতিসংঘের

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT